By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ,খুনিদের বিচার করতে হবে : আমীর মাও বিল্লাল হোসাইন
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
চট্টগ্রাম বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসারাদেশ

চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ,খুনিদের বিচার করতে হবে : আমীর মাও বিল্লাল হোসাইন

নিউজ ডেস্ক
Last updated: অক্টোবর 28, 2024 12:51 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
চাঁদপুর প্রতিনিধি:

লগি বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবীতে গতকাল বিকেল ৪টায় চাঁদপুর শহরের বায়তুইল আমিন চত্বরে শহর জামায়াতের উদ্যোগে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাড. মো. শাহজাহান খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের নব নির্বাচিত আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. মাসুদুর রহমান বুলবুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়া, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মো. ফারুক হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোহররম আলী, চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমীর মো. নাছির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে সেদিন লগি বৈঠা দিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করেছিলো। তারা সেদিন হত্যা করে লাশের উপর নৃত্য করেছিলো। তাই ২৮ অক্টোবরের সেই খুনিদের বিচার করতে হবে। এর পর বিগত ১৬ বছর জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে গুম খুন ও হত্যাযজ্ঞ শুরু করে। শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ জানতো না আগামীকাল শেখ মুজিবুর রহমানের পতন হবে।

তেমনিভাবে ৫ আগস্টের আগেও শেখ হাসিনা জানতো না তাকে দেশ ছেড়ে পালাতে হবে। শেখ হাসিনা শেষ পর্যন্ত পালানোর সময় পায় নাই। তারা কত বড়ো সন্ত্রাসী, কত বড়ো গুন্ডা কত বড়ো লুটতরাজকারী তা দেশবাসী দেখেছে। একারণেই এদেশের মানুষ আর তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। তাই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনা ভোটারবিহীন ও প্রহসনের নির্বাচন দিয়ে এদেশকে অকার্যকর করে দিয়েছিলো। তাদের বিচার এদেশের মাটিতে হবে ইনশাঅল্লাহ। ’

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. মাসুদুর রহমান বুলবুল বলেন, ‘লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ যে হত্যাকান্ড ঘটিয়েছিলো তা পৃথিবীতে নজিরবিহীন। বর্তমান অন্তর্বর্তী সরকারকে সেই খুনিদের বিচারের আওতায় আনতে হবে। তারা সেদিন বাংলাদেশে হত্যার মহাউৎসব করেছিলো। ১৬ বছর দেশ চালিয়ে দেশকে পঙ্গু করে দিয়েছে। এদেশের জনগণ তাদের বিচার নিশ্চিত করবে। যে ছাত্রজনতা জীবন দিয়ে এদেশকে তাদের হাত থেকে উদ্ধার করেছে। আমরা তাদের সেই সম্মান ধরে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।’

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অ্যাড. মোঃ শাহজাহান মিয়া বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে যে লগি বৈঠার তান্ডব হয়েছে তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ম্লান করা হয়েছে এবং বাংলাদেশের মানুষের ভাগ্যকে ধুলিস্যাৎ করে দিয়েছে। আওয়ামী লীগ এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। তাদের সেই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে এবং সকল হত্যার বিচার করতে হবে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের অফিস সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আফসার উদ্দিন মিয়াজী সহ জেলা, শহর জামায়াত ও ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে চাঁদপুর শহরের হাজার হাজার মানুষ স্বতঃস্ফুর্ত অংশ্রগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

You Might Also Like

আজ থেকে ডিপোতে বর্ধিত হারে দেওয়া হবে জ্বালানি তেল

নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

জীবননগরে ঘুমন্ত অবস্থায় এক নারীকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্ব

বগুড়ায় আগামীকাল হাম-রুবেলা জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

TAGGED:চাঁদপুরজামায়াতের বিক্ষোভ
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article বিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
Next Article চাঁদপুরে বর্ণিল আয়োজনে দৈনিক নয়া দিগন্তের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?