“কতোই না ইচ্ছে ছিল”
মোঃ রেজাউল ইসলাম
ইচ্ছে ছিলো তোমাকে নিয়ে ওই নদীর তীরে কাশবনে
ফুলের মাঝে দু’জনে দুজনার হাত ধরে হাটবো,
কতোই না ইচ্ছে ছিলো ওই নীলিমার পয়েন্টে
বটের তলে বসে নদী-বনের সৌন্দর্য উপভোগ করব।
পাখির কন্ঠের মধুর গান, জলের শোঁ শোঁ শব্দ শুনে
বেলা শেষে গৃহে এসে রাত্রি যাপন করবো,
ইচ্ছে ছিলো তোমাকে আলো বানিয়ে ঘর জ্বালবো
কতো ইচ্ছে ছিলো তোমাকে সুখের কাপর বানিয়ে আমার সারা অঙ্গে জরাবো।
কতো ইচ্ছে ছিলো সুনিপূণ মেকআপ-ম্যানের মতো
অপরূপা চাঁদের মতো করে সাজিয়ে
দেহে জরাবো পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো,আহা তুমুল নাচাবো।
কতোই না ইচ্ছে ছিলো পায়রা নদীর পাড়ে দাড়িয়ে
দক্ষিণা বাতাসের শব্দ তুলে রাখবো তোমার লাজুক তণ্ডুতে।
শতো বছর ধরে আমার শীতল আঁখি দিয়ে
তাকিয়ে থাকবো তোমার ওই দু’চোখের দিকে।
আমার ইচ্ছে ছিল জমিদার হবো
তোমাকে জমিদারগিন্নি করে জমিদারিত্ব বাড়াবো
আজ দেখি আমার জমিদারিত্ব আছে
এই জমিদার ও আছে
ইচ্ছে আছে, আবেগ আছে, ভালবাসাও আছে
শুধু তুমি আছো বহুদূরে অন্য সংসারে।