বরিশাল অফিসঃ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসন আয়োজনে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে বিভাগীয় ও জেলা প্রশাসক নেতৃত্বে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।

এসময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে। পরে কীর্তনখোলা নদী সংলগ্ন ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভ অভিমুখে পদযাত্রা শেষে সেখানে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন। সেখান থেকে শহিদ এডিসি কাজী আজিজুল ইসলাম সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
সকাল ৯ টায় নগরীর বেলস্ পার্কে বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ও অন্যান্য অতিথিরা। পরে দুপুর ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার পুলিশ মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও এবায়েদুল হক চাঁনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
সেখানে শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। মুক্তিযোদ্ধাদের জন্য ফুলেল শুভেচ্ছা ও অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া জুম্মা বাদ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কালেক্টরেট জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।