বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় চিংড়ির মাথায় গিলুর পরিবর্তে ঘিলুর আদলে তৈরি রং মাখা ময়দা কিংবা জেলি মিশ্রিত চিংড়ির মাথা বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে কুড়িয়ানা গ্রামের কৃষ্ণ কান্ত দেউরীর পুত্র মাছ বিক্রতা ভবোতোষ দেউরীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে নিয়ে বানারীপাড়া নির্বাহী অফিসার জুবায়েদুর রহমান। ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে মৎস বাজারে মাছ ব্যবসায়ীরা চিংড়ির মাথা বিক্রি করতে শুরু করলে অনেকেই কিনতে শুরু করে তার পরিবারকে চিংড়ি স্বাদ দেয়ার জন্য। কিন্তু অসাধু বিক্রতা চিংড়ির মাথার ভিতরে কৃত্রিম ঘিলু তৈরি করে মিশিয়ে দিয়েছে। এতেই আকৃষ্ট হচ্ছে ক্রেতারা। বানারীপাড়া মাছের বাজারে সচেতন এক ব্যক্তি অবৈধভাবে চিংড়ির মাথায় গিলুর পরিবর্তে ঘিলুর আদলে তৈরি রং মাখা ময়দা মিশ্রিত চিংড়ির মাথা বিক্রির সময় হাতে নাতে আটক করে মৎস্য দপ্তর ও সাংবাদিকদের বিষয়টি অবহিত করে প্রশাসনকে সংবাদ দিলে বানারীপাড়া উপজেলা নিবাহী অফিসার জুবায়েদুর রহমান ঘটনাস্থলে গেয়ে বড় এক ঝুড়ি অবৈধ চিংড়ির মাথা জব্দ করে। এ সময় নেছাড়াবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা গ্রামের কৃষ্ণ কান্ত দেউরীর পুত্র মাছ বিক্রতা ভবোতোষ দেউরীকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারায় ৫ (পাঁচ) হাজার টাকা জড়িমানা করা
জব্দকৃত চিংড়ির মাথা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ও জনসম্মুখে কেরোসিন দিয়ে নষ্ট করে আগুনে পুড়িয়ে মাটি চাপা দেয়া হয়। আটককৃত মাছ বিক্রেতা জানান, আমরা শুধু বিক্রি করি এ ব্যাপারে কিছু জানি না। তবে অসাধু এ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এ সব ভেজাল জিনিস কিনে সাধারণ মানুষ একদিকে প্রতারিত হচ্ছে অন্যদিকে স্বাস্থ্য ঝুকি রয়েছে। তাই নিয়মিত বাজার পরিদর্শনের বিকল্প নেই।