ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্র থেকে জানাগেছে,বরিশাল সিটি কর্পোরেশন এর ৭ নং ওয়ার্ডের কাউনিয়া এলাকার মাতৃমন্দির স্কুল লেনের স্থায়ী বাসিন্দা মৃত কানাই লাল মালীর সম্পত্তি নিয়ে তিন ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হলে বিগত ২০২২ সালের ৩০ শে আগষ্ট কাউনিয়া থানায় ছোট ছেলে লিটু চন্দ্র মালী অভিযোগ দায়ের করে।

এর পরিপ্রেক্ষিতে কাউনিয়া থানায় তৎকালীন সময়ে কর্তব্যরত এস আই মোঃরেজাউল কবির কে অভিযোগের বিষয় খতিয়ে দেখতে তদন্তের দায়িত্ব প্রদান করে। তদন্ত অফিসার এস আই মোঃরেজাউল কবির তিন ভাইয়ের মধ্যে জমি বন্টন করে দেবার আশ্বাস দিলেও হঠাৎ করে তদন্ত অফিসার নিজেই জমি আত্মসাৎ করার পায়তারা চালাচ্ছেন নানান ভাবে ক্ষমতার অপব্যবহার করে।

কাউনিয়া থানা থেকে বাবুগঞ্জ থানায় বদলি হওয়া সত্ত্বেও অদৃশ্য ক্ষমতাবলে কাউনিয়া থানা র পিক-আপে এ এস আই আলমগীর কে নিয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি প্রদান করে ভয়ভীতি দেখায়।
ভুক্তভোগী পরিবার নিরাপত্তার জন্য অভিযোগ দায়ের করতে গেলে এস আই মোঃরেজাউল কবির ৩০/৪০ জন ভারাটে সন্ত্রাসী দের দেশীয় অস্ত্র নিয়ে ভাংচুর ও এক নারীকে শারীরিক ভাবে লাঞ্চিত করে৷ পরে ৯৯৯ এ কল করার কথা বললে দ্রুত পালিয়ে যায় তারা ৷
ভুক্তভোগী পরিবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের বিষয় টি অবহিত করলে তারা লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিলে ভুক্তভোগী পরিবার বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডি আই জি,বরিশাল জেলা প্রশাসক, বরিশাল সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বি.এম.পি) পুলিশ কমিশনার, কাউনিয়া থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তা,বরিশাল প্রেসক্লাবের সভাপতি /সাধারণ সম্পাদক, বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর দিনমজুর অসহায় রিপন চন্দ্র মালী উল্লেখিত বিষয় অভিযোগ করে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করে ন্যায়ের পক্ষে সঠিক সুষ্ঠু বিচারের দাবী জানিয়ে তাদের উপর করা অন্যায়ের প্রতিকার চেয়ে তাদের জান মালের নিরাপত্তা চেয়ে ২০২৪ সালের ১২ ডিসেম্বর বরাবর লিখিত অভিযোগ দায়ের করে।