সফিকুল ইসলাম রিংকু:
মতলব দক্ষিনে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে কলেজ ভিক্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নারায়নপুর ডিগ্রি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ।
আজ ১৫ জানুয়ারী বুধবার মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় নারায়ণপুর ডিগ্রী কলেজকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ । খেলা শেষে বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে ও মতলব ক্রীড়া সংস্থার সদস্য মোজাহিদুল ইসলাম কিরনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মতলব ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ প্রমুখ ।
উপজেলার ৪টি কলেজ অংশ গ্রহন করেন এ টুর্নামেন্টে। গত ১৪ জানুয়ারী উদ্ভোধনী খেলায় অংশ নারায়নপুর ডিগ্রি কলেজ ১-০ গোলে মুন্সিরহাট কলেজকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেন অপর খেলায় মতলব সরকারি ডিগ্রি কলেজ ১-০ গোলে হরিয়ে আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ ফাইনাল নিশ্চিত করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান কাজল, ফয়সাল খন্দকারসহ সকল কলেজের শিক্ষক, সাংবাদিক সফিকুল ইসলাম রিংকু, সমীর ভট্টাচার্য বলু, সাইফুর রহমান সবুজ ও ক্রীড়া প্রেমী দর্শকরা । নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে । উপজেলার চ্যাম্পিয়ন দল পরবর্তীতে জেলায় অংশ গ্রহন করবেন ।
খেলা পরিচালনা করেন মতলব উত্তর ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক একেএম আজাদ । খেলায় ধারা বিবরণী দেন ফয়সাল আহমেদ ।