সফিকুল ইসলাম রিংকু:
মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডের মোবারকদী মৌজায় জমির মালিক সফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ অভিযোগ পাওয়া গেছে।
মৃত সিদ্দিকুর রহমানের পুত্র মোঃ সফিকুল ইসলামের গ্রামের বাড়ি উপজেলার আশ্বিনপুরে। বায়না সুত্রে মালিক পক্ষের কাছ থেকে জানা যায়, মতলব পৌরসভার মোবারকদী মৌজায় সাবেক দাগ ১৬৮ নং হাল নং ১৮০, সিএস খতিয়ান নং ২৯১, এস এ নং ৩৫৬ বিএস নং চুড়ান্ত ৩৯৯ খারিজ খতিয়ান নং ৮৫৫ সাবেক ৩৯১ দাগে হাল বিএস ৩৭২ দাগে নাল, মোট ১৫ শতাংশ ভুমির মালিক মোঃ সফিকুল ইসলাম গত ৯ জানুয়ারি ২০২৫ তারিখে খগ ১৭৪৯৬২৬, কণ ৫৮১২৮৬৬,কন ৫৮১২৮৯৬,কন৫৮১২৮৯২, কন ৫৮১২৮৮২ মোট ৫ পাতা দলিলে জমির মূল্য ২৪ লক্ষ ৫০ হাজার টাকা নির্ধারন করে, ১ লক্ষ টাকা বায়না দেন ৬ জন দলিল গ্রহীতা সাইফুল্লাহ হাসান, রওশন মিয়া, সোহেল গাজী,নুরুল হক, বাবুল মিয়া ও তৈয়ব আলী।
৪ মাস সময় দিয়ে জমি বিক্রি করে। মাত্র ৪ দিন না যেতেই ১৩ জানুয়ারী এই জমির মালিক মোঃ সফিকুল ইসলাম তার এই ১৫ শতক জমি অন্যত্র অধিক মুল্যে বিক্রির উদ্দেশ্যে সফিকুল ইসলামের ছেলেদের নামে হেবা করে দেয়। গোপনে প্রতারণার আশ্রয় নিয়ে বায়নাকারীদের না জানিয়ে জমি হেবা করে দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বায়নাসুত্রে মালিক পক্ষ।
সত্যতা জানতে এ বিষয়ে অভিযুক্ত সফিকুল ইসলামকে মুঠোফোনে জানতে চাইলে, ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, স্ত্রী সন্তানদের চাপে তিনি এই ১৫ শতক জমি তার নিজ সন্তানদের হেবা করে দিয়েছেন। তিনি বায়নাকারীদের টাকা এখনো ফেরৎ দিতে পারেননি।
বায়নাকারীরা অভিযোগ করে বলেন, জমির মালিক সফিকুল ইসলামের প্রতারণার বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নিবো।