গাজীপুর মহানগর সংবাদদাতাঃ
গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, শেখ হাসিনা গত ১৫ বছর বিএনপি’র কর্মীদের উপর অমানবিক নির্যাতন করেছিল। আওয়ামী লীগ সারাদেশে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে খুন-গুম ও পঙ্গু করে দিয়েছিল। সে পুলিশ বাহিনীকে রক্ষী বাহিনীতে পরিণত করেছিল। শেখ হাসিনা ভেবেছিল আজীবন ক্ষমতায় থাকবে। বাংলাদেশের জনগণ তা হতে দেয়নি। সুতরাং জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। গত ৫ তারিখে গণভবনে সাদা পোলাও, রোস্ট, গরুর মাংস পাক করেছিল কিন্তু খেয়ে যেতে পারেননি, তাকে পালিয়ে যেতে হয়েছে। বিএনপি বিগত সময়ে তিনবার রাষ্ট্র পরিচালনা করেছিল কই আমাদের তো পালাতে হয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।

শনিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুরের টঙ্গী আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমনের সভাপতিত্বে ও সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এম মঞ্জুরুল করিম রনি আরও বলেন, মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন কারা অন্তরীণ করে রেখেছিল শেখ হাসিনা। অথচ আমরা উনার চিকিৎসার জন্য বারবার আবেদন করেছি কিন্তু তিনি কর্ণপাত করেননি। বর্তমানে দেশনেত্রী লন্ডনের চিকিৎসাধীন রয়েছেন। আপনারা দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারেন। আমাদের প্রিয় নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন। আর বর্তমানে অনেকেই বিএনপির জার্সি পড়ে চাঁদাবাজি, দখলবাজির চেষ্টা করতেছে। আপনাদেরকে সতর্ক করতে চাই, এই অনুপ্রবেশকারীরা যেন বিএনপি নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
এতে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, পশ্চিম থানা বিএনপি’র সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফিউদ্দিন সফি, টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নূর-ই-মস্তফা খান, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বেনজির রহমান খান পিন্টু,টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য রেজাউল ইসলাম রাসেল,
৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা জহুরুল হক বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।