নলছিটি প্রতিনিধি:
উপকূলীয় এলাকা নলছিটি উপজেলার সুগন্ধা নদীর তীরবর্তী চরাঞ্চলের দরিদ্র ও হতদরিদ্র নারীদের টেকসই উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত করার লক্ষে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।নলছিটি মডেল সোসাইটি ( এন এম এস )এর বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ( বিএন এফ )এর অর্থায়নে পরিচালিত কর্মএলাকায় সুবিধাবঞ্চিত অতিদরিদ্র,বিধবা ও তালাক প্রাপ্ত নারীগণ যাঁরা সেলাই কাজ করে জীবন -জীবিকা নির্বাহের জন্য উৎপাদনে আগ্রহী তাঁদের সংগঠিত করে প্রশিক্ষনের মাধ্যমে সংগঠিত করে বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে আয় বৃদ্ধি মূলক কর্মকান্ডে সম্পৃক্ত করেন।এর ফলে সুবিধাবঞ্চিত অনগ্রসর নারীগণ আর্থ- সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করতে পারবেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার বৈষম্য দূর করে উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সক্ষম হবেন বলে আশা করা যায়।নলছিটি মডেল সোসাইটি দরিদ্র ও অতিদরিদ্র মহিলাদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০২৪ সালের অক্টোবর মাসে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন হতে ২ লাখ ৭৫ হাজার টাকা অনুদান পায়।ঘন বসতিপূর্ন নলছিটি উপজেলার উপকূলীয় সুগন্ধা নদীর তীরবর্তী চরা অঞ্চলের হতদরিদ্র ১৯ জন নারীকে এ কর্মসূচির আওতায় এনে ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ ৩০ জানুয়ারি ২০২৫ খ্রি: শেষ হয়েছে।তাঁদের সেলাই প্রশিক্ষনের পাশাপাশি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, বাল্য বিবাহ, যৌতুক ও পারিবারিক সহিংসতার কুফল সম্পর্কে সচেতন করা হয়।উপকারভোগীরা বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে সেলাইর কাজ করে প্রতি মাসে ৫-১০ হাজার টাকা আয় করতে পারবেন। এতে বাড়তি আয় হওয়ায় পারিবারিক উন্নয়ন ও জীবন যাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।পরোক্ষভাবে পরিবারের প্রায় ১০০ জন লোক উপকৃত হবে। এর ফলে তাঁদের আত্মবিশ্বাস, সামাজিক মর্যাদা ও সক্ষমতা বৃদ্ধি পাবে।