By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: বাড়ির বাগানেই ছিল ১০২টি বিষধর সাপ!
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
আন্তর্জাতিক

বাড়ির বাগানেই ছিল ১০২টি বিষধর সাপ!

বি এন টি নিউজ
Last updated: ফেব্রুয়ারি 7, 2025 8:10 অপরাহ্ন
বি এন টি নিউজ 1 বছর ago
Share
SHARE

অস্ট্রেলিয়ায় বাড়ির আশপাশে সাপ দেখতে পাওয়া খুবই সাধারণ একটি ঘটনা। কিন্তু তাই বলে ১০২টি বিষধর সাপ! সিডনির এক বাড়িতে এমন কাণ্ডই ঘটেছে। বাড়িটির মালিক ডেভিড স্টেইন সর্বপ্রথম এ সাপের অস্তিত্ব টের পান।

বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, স্টেইন তার বাড়ির পেছনের বাগানে গাছের চারপাশে স্তূপ করে রাখা কাঠের গুঁড়োর মধ্যে একাধিক সাপ দেখতে পান। পরে তিনি ‘র‍্যাপটাইল রিলোকেশন সিডনি’ নামে একটি প্রাণী সংরক্ষণ সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।

সংস্থাটির সাপ উদ্ধারকারী সদস্য ডিলান কুপার যখন স্তূপ করে রাখা কাঠের গুঁড়ো খুঁড়ছিলেন, তখন একের পর এক সাপ বেরিয়ে আসতে থাকে! শেষ পর্যন্ত মোট ১০২টি সাপ উদ্ধার করেন তিনি। এর মধ্যে রয়েছে ৫টি পূর্ণবয়স্ক এবং ৯৭টি নবজাতক সাপ।

সংস্থাটির মালিক কোরি কেরেওয়ারো জানিয়েছেন, উদ্ধার করা সাপগুলো ছিল রেড-বেলিড ব্ল্যাক স্নেক। বিষধর এই প্রজাতির স্ত্রী সাপেরা সাধারণত একত্র হয়ে সন্তান প্রসব করে। তবে একসঙ্গে এতগুলো সাপের জন্ম হতে কেউ স্বচক্ষে দেখেছে, এমন ঘটনা বিরল।

কেরেওয়ারো বলেন, এটি সত্যিই অদ্ভুত।

তিনি জানান, উদ্ধারের সময় একটি গর্ভবতী সাপকে ব্যাগের ভেতরে রাখার পরও এটি নতুন সাপের জন্ম দিয়েছে। সবগুলো সাপকে নিরাপদে সরিয়ে নিতে সাপ উদ্ধারকারী ডিলান কুপারের প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।

কেরেওয়ারো বলেন, বাড়ির মালিক ডেভিড স্টেইন সঠিক সময়ে সাপ উদ্ধারের জন্য কল করেছিলেন। কারণ নবজাতক সাপগুলো ইতিমধ্যে আশপাশে ছড়িয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। তিনি একদম সঠিক সময়ে আমাদের খবর দিয়েছেন।

ডেভিড স্টেইন সিডনি শহরের কেন্দ্র থেকে প্রায় ২০ মাইল দূরে হর্সলি পার্কে থাকেন। অস্ট্রেলিয়ান টেলিভিশন শো ‘সানরাইজকে’ তিনি জানান, গত সপ্তাহে তিনি বাগানের মধ্যে সাপগুলোর সন্ধান পান। তিনি বলেন, আমি কাঠের গুঁড়োর স্তূপের ওপর সাপের একটি দল দেখতে পেয়ে আঁতকে উঠি। পরে ক্যামেরা নিয়ে আসতে আসতেই ওগুলো স্তূপের ভেতরে ঢুকে পড়ে।

স্টেইন প্রথমে ভেবেছিলেন, মাত্র ছয়টি সাপ আছে। কিন্তু তার স্ত্রী অনলাইনে খোঁজ করে জানতে পারেন, সন্তান প্রসবের সময় এই প্রজাতির একাধিক স্ত্রী সাপ একসঙ্গে জড়ো হয়। এ অবস্থায় স্টেইন আরও বেশি সংখ্যক সাপ রয়েছে বলে সন্দেহ করেন এবং র‍্যাপটাইল রিলোকেশন সিডনির সঙ্গে যোগাযোগ করেন।

স্টেইন বলেন, পুরো ঘটনাটা দেখা রোমাঞ্চকর ছিল। তবে এখন ওগুলো চলে যাওয়ায় আমি স্বস্তি অনুভব করছি।

সাপ উদ্ধারকারী সংস্থাটির প্রধান কেরেওয়ারো জানিয়েছেন, স্টেইনের বাড়ি থেকে ধরা সাপগুলোকে এখন একটি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।

You Might Also Like

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে বড় ধরনের ঘাটতির ইঙ্গিত

যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানে ৭৭৫টি বিদ্যালয়ের সংস্কার সম্পন্ন: আল জাজিরা

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, আলোচনার নতুন সুযোগের ইঙ্গিত

ইরান ইস্যুতে চীনকে ঘিরে মার্কিন সিনেটরের গুরুতর অভিযোগ

স্কট বেসেন্টের দাবি: কয়েক দিনের মধ্যেই খার্গ দ্বীপে তেল সংরক্ষণাগার পূর্ণ হওয়ার পথে

TAGGED:বিষধর
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article মতলবে অবৈধ ৩ ইটভাটা‌কে ৬ লাখ টাকা জ‌রিমানা
Next Article ইতিহাস গড়ে বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?