ক্রীড়া প্রতিবেদক:
কেন উইলিয়ামসন অপরাজিত ইনিংসে আবার দ্রুততম ৭ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন। তার আগে রয়েছেন হাশিম আমলা (১৫০ ইনিংস)। উইলিয়ামসনের লেগেছে ১৫৯ ইনিংস।
লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে ম্যাথু ব্রিটজকের রেকর্ড গড়া ইনিংসেই এগিয়েছে প্রোটিয়া দল। চতুর্থ দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়েছেন। তার ব্যাটে ভর করেই ৬ উইকেটে ৩০৪ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
অভিষেকে এতদিন সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৪৮। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭৮ সালে সেটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স। এবার তাকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিয়েছেন ব্রিটজকে।
রেকর্ড গড়া ইনিংসে ওপেনিং জুটিতে অধিনায়ক তেম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে যোগ করেন ৩৭ রান। বাভুমা ২০ রানে আউট হলে ভাঙে শুরুর জুটি। তার পর দ্বিতীয় উইকেটে জেসন স্মিথকে নিয়ে ৯৩ রানের জুটি গড়ে দলকে আরও এগিয়ে যাওয়ার মঞ্চটা গড়ে দেন ব্রিটজকে। সঙ্গী স্মিথ ৪১ রানে আউট হলে এই জুটিও ভাঙে। নতুন ব্যাটার কাইল ভেরেইন ১ রানে দ্রুত ফিরলে বড় জুটিটা গড়েছেন ভিয়ান মুল্ডার ও ব্রিটজকে। চতুর্থ উইকেটে তারা মিলে ১৩১ রান যোগ করেছেন। ব্রিটজকেকে ১৫০ রানে থামিয়ে জুটি ভাঙেন দেন হেনরি।
ব্রিটজকের ১৪৮ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছয়ের মার। তখন স্কোর ছিল ৪৫.২ ওভারে ৪ উইকেটে ২৬৩। তার পর মুল্ডারের আক্রমণাত্মক ব্যাটিংয়েই দলের স্কোর তিনশ পার হয়েছে। মুল্ডার ৬০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৬৪ রানে দলীয় তিনশ রানের সময় আউট হয়েছেন। নতুন ব্যাটার সেনুরান মুথুসামিও (২) দ্রুত ফিরলে স্কোরটা ৬ উইকেটে থেমেছে ৩০৪ রানে।
কিউইদের হয়ে ৫৯ রানে দুটি উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। ৭২ রানে দুটি নেন উইল ও’রুর্ক। একটি নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল।