সফিকুল ইসলাম রিংকু:
মতলব দক্ষিনের পৌর এলাকার ২ নং ওয়ার্ডের বাবুরপাড়া বেপারি বাড়ীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে।
আহতরা হলেন মোঃ নজরুল ইসলাম গাজী, শাহানারা বেগম,ফারজানা আক্তার, আখি আক্তার,ফয়েজ আহমেদ গাজী।আহতরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
গত ৭ ফেরুয়ারি শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় মোঃ ফয়েজ আহমেদ গাজী বাদী হয়ে মোঃ জহির হোসেন(৪০), মোঃ কবির হোসেন(৪৫) পিতা-মৃত আবদুল আলী।মোঃ সোহেল,মোঃ রাকিব হোসেন, পিতা-মোঃ গিয়াস উদ্দিন। মোঃ
আক্তার,পিতা-মৃত লাল মিয়া ব্যপারী,মোঃ তারেক পিতা-মন্টু বেপারী, মন্টু বেপারী পিতা-মৃত আমানউদ্দিন বেপারী,মোঃ আরিফ পিতা- মনা বেপারীর বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী ও আহতদের বয়ান থেকে জানা যায়, দীর্ঘদিন থেকেই জমি নিয়ে বিরোধ চলছিলো দুই পক্ষের মধ্যে।এলাকার পঞ্চায়েতরা কয়েকবার শালিস বৈঠক করলেও বিবাদীরা বিরোধ জিয়িয়ে রাখে এবং ৭ ফেব্রুয়ারী বাকবিতণ্ডার পর বিবাদীরা তাদের উপর হামলা করে।
এই বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত করে ব্যবস্হা গ্রহন করা হবে।