By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ‘গণতন্ত্রের বার্তা না ধরতে পারলে জুলাই-আগস্টও হারিয়ে যাবে’ ড. আব্দুল মঈন খান
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
জাতীয়রাজনীতিশীর্ষ সংবাদ

‘গণতন্ত্রের বার্তা না ধরতে পারলে জুলাই-আগস্টও হারিয়ে যাবে’ ড. আব্দুল মঈন খান

নিউজ ডেস্ক
Last updated: জুলাই 26, 2025 4:31 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “আজকের জুলাই মাসের বার্তা ও গণতন্ত্রের বার্তা যদি আমরা একসূত্রে গাঁথতে না পারি, তাহলে ২০২৪ সালের জুলাই-আগস্ট কী বার্তা নিয়ে এসেছিল, তা কোথায় হারিয়ে যাবে তা বলা কঠিন।”

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মুক্তচিন্তা বাংলাদেশ’ আয়োজিত “জুলাই গণ-অভ্যুত্থান যে বার্তা দিয়ে গেল” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। “বিপ্লবটি শুরু হয়েছিল ১ জুলাই, শেষ হয়েছিল ৫ আগস্ট তবু আমরা একে শুধু ‘জুলাই বিপ্লব’ বলি কেন? কেন নয় ‘জুলাই-আগস্ট বিপ্লব’? এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না, কারণ হয়তো তা অপ্রিয় হয়ে উঠবে,” বলেন তিনি।
তবে তিনি সকলকে নিজ নিজ বিবেক দিয়ে এই প্রশ্নের উত্তর খোঁজার আহ্বান জানান।

ড. মঈন খান বলেন, “১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে এ দেশে গণতন্ত্রে ফেরার পথ আবারও খুলে গেছে। যদিও এখনো আমরা সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে পারিনি। তবে যদি গণতন্ত্রে বিশ্বাস রাখি, তবে আমাদের সেই পদ্ধতিতেই ফিরে যেতে হবে যেখানে দেশের প্রকৃত মালিক জনগণ।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্ট আমাদের কী বার্তা দিল? আমরা কি সেই বার্তাটি হৃদয় দিয়ে উপলব্ধি করেছি, না কি খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেলেছি এ প্রশ্নের জবাব আজই আমাদের খুঁজে বের করতে হবে।”

১৯৯০ সালের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “তখনও একটি সামরিক শাসকের বিরুদ্ধে গণজাগরণ হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মাত্র ৯০ দিনের ব্যবধানে একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়েছিল। আমরা তখন গণতন্ত্রে ফিরেছিলাম এবারও কি পারব না?”

তিনি বলেন, “গণতন্ত্র মানে শুধু বক্তব্য নয়, জবাবদিহিতা। রাজনীতিক হিসেবে আমিও যদি ভুল করি, আমাকে জনগণের কাছে জবাব দিতে হবে। আর গণতন্ত্র প্রতিষ্ঠার পথ একটাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।”

নতুন প্রজন্মের প্রসঙ্গে ড. মঈন খান বলেন, “বিশ্ব সমাজ ব্যবস্থা কখনোই সুইচ টিপে পুরোনোদের সরিয়ে নতুনদের দিয়ে পরিচালিত হয় না। গণতন্ত্রে সব প্রজন্মের সহাবস্থান নিশ্চিত করেই সামনে এগোতে হয়।”

আয়োজক সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কাসেম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার শাবানা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. সিরাজুল ইসলাম ভূঁইয়া।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী, শাহ মখদুম ইউনিভার্সিটির অধ্যাপক শামসুল হক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এফ এ সোবহানি প্রমুখ।

You Might Also Like

আজ থেকে ডিপোতে বর্ধিত হারে দেওয়া হবে জ্বালানি তেল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্ব

বগুড়ায় আগামীকাল হাম-রুবেলা জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংরক্ষিত ধানের ক্ষতি রোধে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তির উদ্ভাবন

তেজগাঁও বিভাগের অভিযানে ৫৪ জন গ্রেফতার

TAGGED:ড. আব্দুল মঈন খান
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article ২১ বছর পর বেনাপোলে হত্যা মামলায় উদ্ভাবক মিজানসহ চারজনের যাবজ্জীবন
Next Article আব্দুল মান্নান তালুকদারে রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?