মিঠুন কুমার রায়
রংপুর বিভাগীয় প্রধান
ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ভগৎগাজী গ্রামে গতরাতে সেনাবাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আ’ট’ক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন—মোঃ দিপু হাসান (২২), পিতা: মোঃ সাইফুল ইসলাম (৪৫), গ্রাম: ভগৎগাজী, বাকুন্দা, শিবগঞ্জ, ঠাকুরগাঁও সদর।
সেনাবাহিনীর অভিযানে তার বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে বাঁশঝাড়ে স্থাপিত গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ট্যাপেন্টেডল (টাফেনডার) ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার নিজ বাড়িতেও তল্লাশি চালানো হয়।
এ সময় উদ্ধার করা হয়—
ট্যাপেন্টেডল ট্যাবলেট: ২টি
অ্যান্ড্রয়েড ফোন: ২টি
বাটন মোবাইল: ৩টি
গ্রামীণফোন সিম: ২টি
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ দিপু হাসানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।