বরিশাল অফিসঃ
বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন, সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত।

অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এই স্লোগান নিয়ে গত ১৮ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

আজ ২৪ আগস্ট রবিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর মূল্যায়ন, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল মোসাম্মৎ মরিয়ম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল রিপন কান্তি দাসসহ মৎস্য কর্মকতার ও মৎস্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা জাতীয় মৎস্য সপ্তাহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে স্কুল/কলেজ পর্যায়ে চিত্রাঙ্কন ও মৎস্যজীবীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।