মিঠুন কুমার রায় রংপুর
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুইজন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আটকৃতরা হলেন ৩নং হোসেনগাঁও ইউনিয়নের সিদলী গ্রামের বাসিন্দা বিশ্বনাথ রায় (৫৩), পিতা মৃত নলিনী কান্ত রায় এবং একই গ্রামের জয় প্রকাশ রায় (৩৫), পিতা মৃত পুলিন চন্দ্র রায়।
বুধবার (১২/১১/২০২৫) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রাণীশংকৈল থানা পুলিশ।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”