আওয়ামীলীগ ঘোষিত লকডাউন কে কেন্দ্র করে সড়কে অরাজকতা ও আইনশৃঙ্খলার অবনতি রোধে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পান্নারপুল, বাগুর, ভিরাল্লা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন।
সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানবাহনে অবৈধ মালামাল বহন রোধ, মাদক ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে থেকে কঠোর নজরদারি চালান। অভিযান চলাকালে প্রতিটি যানবাহন সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয় এবং সন্দেহজনক যাত্রী ও মালামালের ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হয়।