By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: শবে কদরে বিশেষ দোয়া ও দোয়ার বিশেষত্ব
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ধর্ম ও জীবন

শবে কদরে বিশেষ দোয়া ও দোয়ার বিশেষত্ব

নিউজ ডেস্ক
Last updated: মার্চ 16, 2026 12:23 অপরাহ্ন
নিউজ ডেস্ক 1 মাস ago
Share
SHARE
রমজান মাসের রাতসমূহের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ ও বরকতময় রাত হলো শবেকদর বা কদরের রাত। এ রাত রমজান মাসের সৌন্দর্য ও মর্যাদা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বরকতময় এ রাতের স্রোতধারায় প্লাবিত হয়েছে পবিত্র মাহে রমজান। কোরআনুল কারিমে এ রাতকে বলা হয়েছে- লাইলাতুল কদর।এ রাতেই অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ আল-কোরআন। আল্লাহ্ বলেন- ‘নিঃসন্দেহে কদরের রাতে আমি কোরআন অবতীর্ণ করেছি।’ (সুরা কদর, আয়াত: ১)

শবেকদর কোন রাত : হাদিসে শবেকদরকে রমজানের শেষ দশকের রাতসমূহে অণ্বেষণ করতে বলা হয়েছে। যেমন- আয়েশা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ দশকে ই’তিকাফ করতেন আর বলতেন, তোমরা লায়লাতুল-কদরকে রমজানের শেষ দশকে অণ্বেষণ করো। (বুখারি, হাদিস:  ১৯১৬; মুসলিম, হাদিস: ২৮৩৩)

অন্য হাদিসে রমজানের শেষ দশকের বেজোড় রাতসমূহে অণ্বেষণ করতে বলা হয়েছে। আয়েশা (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা লায়লাতুল কদরকে রমজানের শেষ দশকের বেজোড় রাতসমূহে অণ্বেষণ করো। (বুখারি, হাদিস: ১৯১৩) বোঝা যায়, শেষ দশদিনের যে কোনো রাতেই লায়লাতুল-কদর হতে পারে। তবে এর মধ্যে বেজোড় রাতগুলোর প্রতি অধিক গুরুত্বারোপ করা হয়েছে।

যেহেতু এগুলোর মধ্যে লায়লাতুল কদর হওয়ার সম্ভাবনা প্রবল। অবশ্য ২৭ রমজানের রাতের প্রতি কোনো কোনো হাদিসে ভিন্ন ভাবে গুরুত্বারোপ করা হয়েছে। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর দরবারে এসে আরজ করলো যে, হে আল্লাহর রাসুল! আমি একজন বৃদ্ধ রুগ্ন ব্যক্তি। রাতে নামাযে দাঁড়াতে আমার অসহনীয় কষ্ট হয়। তাই আপনি এমন একটি রাতের কথা বলে দিন, যে রাতে আমি লায়লাতুল-কদর পেতে পারি।তখন তিনি বলেন, তুমি সাতাশের রাতের প্রতি বিশেষভাবে গুরুত্ব দাও। (মুসনাদে আহমাদ, হাদিস: ২১৪৯)

শবেকদরের মর্যাদা : শবেকদরের মর্যাদা অনুধাবনের জন্য এটাই যথেষ্ট যে, আল্লাহ্ তায়ালা পবিত্র কোরআনে সুরা কদর নামে একটি স্বতন্ত্র সুরা অবতীর্ণ করেছেন। সুরায় এরাতের চারটি বৈশিষ্ট ও ফজিলতের বর্ণনা এসেছে। আল্লাহ্ বলেন, ‘নিঃসন্দেহে কদরের রাতে আমি কুরআন অবতীর্ণ করেছি। আর আপনি কি জানেন- কদরের রাত কি? কদরের রাত হলো হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এ রাতে ফেরেশতা ও রুহুল কুদুস (জিবরাইল আ.) তাদের পালন কর্তার আদেশক্রমে প্রত্যেক মঙ্গলময় বস্তু নিয়ে (পৃথিবীতে) অবতরণ করে। (এ রাতের) আগাগোড়া শান্তি যা ফজর হওয়া পর্যন্ত অব্যাহত থাকে।’ (সুরা কদর, আয়াত: ১- ৫)

শবেকদরের আমল ও বিশেষ দোয়া : রমজানের শেষ দশক আসার সাথে সাথেই রাসুলুল্লাহ (সা.) সপরিবারে রাত জাগরণ করে ইবাদত-বন্দেগি করতেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রমজানের শেষ দশদিন আসার সাথে সাথেই রাসুলুল্লাহ (সা.) নিজে রাত জাগরণ শুরু করতেন এবং পরিবারবর্গকে জাগাতেন। ইবাদতের মধ্যে অত্যন্ত পরিশ্রম করতেন এবং দৃঢ় করে লুঙ্গি বেঁধে নিতেন। অর্থাৎ কোমর বেঁধে ইবাদতে আত্মনিয়োগ করতেন। (বুখারি, হাদিস: ১৯২০; মুসলিম, হাদিস: ২৮৪৪)

কদরের রাতের ইবাদত-বন্দেগি বান্দাকে গোনাহ মুক্ত করে হাজার রাতের ইবাদতের নেকি অর্জন করার সৌভাগ্য দান করে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে কদরের রাতে ঈমানের সাথে সাওয়াবের উদ্দেশ্যে কিয়ামুল লাইল (রাত জেগে ইবাদত) করবে, তার পেছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। (বুখারি, হাদিস: ৩৫; মুসলিম, হাদিস: ১৮১৮) কিয়ামুল লাইল হলো- রাত জেগে ইবাদত করা। অর্থাৎ একান্ত মনে নফল নামাজ, মনযোগের সাথে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, অশ্রæবিজড়িত অবস্থায় আল্লাহ্র কাছে তাওবা, ইস্তিগফার ও ক্ষমা প্রার্থনা ইত্যাদির মাধ্যমে রাতকে জাগ্রত রাখা। শবেকদরে পাঠের জন্য এক বিশেষ দোয়া কথা হাদিসে এসেছে। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল, আমি লায়লাতুল-কদর জানতে পারলে তাতে কী প্রার্থনা করবো?  রাসুলুল্লাহ (সা.) বললেন, তুমি বলবে- ‘আল্লাহুম্মা ইন্নাকা ‘আফুউউন, তুহিব্বুল ‘আফওয়া, ফা’ফু আন্নি।’ অর্থাৎ হে আল্লাহ্! নিশ্চয় তুমি ক্ষমাশীল দয়ালু। ক্ষমা করাকে ভালোবাসো। কাজেই আমাকে ক্ষমা করো। (তিরমিজি, হাদিস: ৩৫১৩; ইব্ন মাজাহ, হাদিস: ৩৮৫০)

বিশেষ দোয়ার বিশেষত্ব : ‘আল্লাহুম্মা ইন্নাকা ‘আফুউউন, তুহিব্বুল ‘আফওয়া, ফা’ফু আন্নি।’ দোয়াটি বিশেষ তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো- আরবি ভাষায় মাগফিরাহ এবং ‘আফওয়া দুটি শব্দের অর্থই ক্ষমা। কিন্তু ‘আফওয়া শব্দটি মাগফিরাহ শব্দের চেয়ে অধিক মর্যাদাসম্পন্ন ক্ষমা অর্থে ব্যবহার হয়। আরবি ভাষায় মুছে ফেলা অর্থে ‘আফওয়া শব্দটি ব্যবহার হয়ে থাকে। যেমন- আপনি চক দিয়ে বøাকবোর্ডে লিখছেন। এমন সময় আপনার লেখার মধ্যে কিছু ভুল শব্দ লিখে ফেলেছেন, তখন কি করবেন? নিশ্চয়ই ডাস্টার দিয়ে ভুল লেখাগুলো মুছে ফেলবেন? এই মুছে ফেলা অর্থে ‘আফওয়া শব্দটি ব্যবহার হয়। অর্থাৎ ‘আফওয়া হলো- এমন ক্ষমা, আল্লাহ্ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার পর তা পুরোপুরি মুছে ফেলবেন। এমনকি বিচার দিনেও আমাদেরকে সেই গুনাহগুলো সম্পর্ক জিজ্ঞেস করবেন না। আল্লাহ্ তাঁর বান্দা এবং ফেরেশতাদেরকে এই গুনাহগুলোর কথা ভুলিয়ে দেবেন। যেনো বিচার দিনে এই গুনাহগুলোর জন্য আমাদেরকে অপমানিত হতে না হয়। যখন মানুষ তার পাপ কর্মের জন্য মন থেকে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, তখন আল্লাহ্ তা‘য়ালা অত্যন্ত খুশি হয়ে এই ধরনের ক্ষমা করেন। পক্ষান্তরে মাগফিরাহ অর্থও ক্ষমা। অর্থাৎ আল্লাহ্ তা‘য়ালা ক্ষমা করে দিয়েছেন কিন্তু গুনাহগুলো তারপরও লিপিবদ্ধ হয়ে থাকবে। বিচারের দিন এই বিষয়ে জিজ্ঞেস করা হবে। বিচার দিনের আগে গুনাহগুলো মুছে ফেলা হবে না। এই দোয়ায় এই  ‘আফওয়া শব্দের ব্যবহার করা হয়েছে।

You Might Also Like

হজযাত্রীদের সেবায় সর্বোচ্চ নিষ্ঠা ও সরকারি ভাবমূর্তি রক্ষার আহ্বান ধর্মমন্ত্রীর

শবে কদরের নামাজের নিয়ম, পড়ার পদ্ধতি ও ফজিলত

আজ পবিত্র শবেকদর

হাতিয়ায় ১০ বছরের শিশুর ৬ মাসে কুরআনের হাফেজ

আজ ১৭ রমজান-ঐতিহাসিক বদর দিবস

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article আজ পবিত্র শবেকদর
Next Article সাহস থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক ট্রাম্প
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?