মেহেদী হাসান শাহজাদপুর
সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শাহজাদপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “শাহজাদপুর শিক্ষার্থী কল্যাণ সমিতি”-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. হৃদয় সরকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. সাব্বির হোসেন।
রবিবার (১৫ মার্চ) সংগঠনটির সভাপতি মো. আব্দুল মোন্নাফ ও সাধারণ সম্পাদক মো. মেরাজ আলী এ কমিটি অনুমোদন করেন বলে নিশ্চিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সাংগঠনিক সম্পাদক মো. সাকিব হাসান, কোষাধ্যক্ষ জেসমিন পারভীন এবং দপ্তর সম্পাদক ইমন পারভেজ।
নবনির্বাচিত সভাপতি হৃদয় সরকার বলেন, দায়িত্বটি তার কাছে সম্মান ও আস্থার প্রতীক। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার্থীদের উন্নয়নে সংগঠনকে আরও সক্রিয় করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মেধাবৃত্তি চালু, সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনার কথাও জানান।
সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বলেন, এই সংগঠনটি শিক্ষার্থীদের জন্য একটি পরিবার হিসেবে কাজ করবে। ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি ভবিষ্যতে সৃজনশীল কার্যক্রম, মেধাবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও ফ্রি রক্তদান কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হবে।