নিজস্ব প্রতিনিধিঃ
গণভোট অধ্যাদেশ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটকে বৈধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণভোটের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নেই।
রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বৈধতা তো আছেই, অবৈধ তো বলছি না। চতুর্থ তফসিলে যখন বিগত সরকারের অধিকাংশ কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হবে, তখন সেটি স্বয়ংক্রিয়ভাবে লেজিটিমেট হয়ে যাবে।”
তিনি আরও জানান, প্রস্তাবিত অধ্যাদেশসমূহের মাধ্যমে পূর্ববর্তী সরকারের নানা কার্যক্রমের আইনি ভিত্তি সুসংহত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।