মোঃ ইমরান হোসেন
মাগুরা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কালে কেন্দ্রীয় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম বলেন, স্বৈরাচারীনি শেখ হাসিনা পরিকল্পিত ভাবে সেনাবাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহের নাটক সাজিয়ে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে।
অন্যদিকে জামায়াতে ইসলামী কে নিশ্চিহ্ন করতে তাদের শীর্ষ নেতাদের পরিকল্পিত ভাবে হত্যা করেছে আওয়ামী লীগ। সর্বক্ষেত্রে দুর্নীতি করে ব্যাংকগুলোকে দেউলিয়া করে বিদেশে অর্থ পাচার করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। ক্ষমতা ধরে রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা।
শুক্রবার সকালে মাগুরা শহরের নোমানী ময়দান অডিটোরিয়ামে জেলা রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে আমীর এম বি বাকের। সম্মেলনে জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য মোঃ মোবারক হোসেন, আব্দুল মতিন,খন্দকার মহসিন আলী, মাওলানা মারুফ কারখী, ছাত্র শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান প্রমূখ।
বক্তারা আগামী নির্বাচনে দলের সদস্য সংখ্যা বৃদ্ধি করে জামায়াতে ইসলাম কে সুসংগঠিত দল হিসেবে গঠন করার আহ্বান জানান।
সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে জেলার ৬২৬ জন রুকন তাদের গোপন ভোট প্রদান করেন।