সজীব আল হোসাইন
ইতালি প্রতিনিধি:
স্থানীয় সময় বিকাল ৫ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই লাল ফিতা কেটে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অফিসের যাত্রা শুরু করা হয়।অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও কর্ণধার পলাশ হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি,মার্কেটিং ডিরেক্টর সারফাজ উদ্দিন সহ আরো অনেকে।আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা আনন্দিত হয়ে তারা বলেন, দীর্ঘদিন যাবৎ প্রবাসীরা নানা আইনি জটিলতায় ভুগছিলো আশেপাশে কোন কাফ অফিস না থাকায় দূরে যেতে হতো।তারা আনন্দ প্রকাশ করে বলেন,বাংলাদেশী সহ অন্য অন্য কমিউনিটিতে আইনি জটিলতা সমাধানে ও বিভিন্ন সেবার মাধ্যমে সি এস এন কাফ সুনাম অর্জন করবেন।
অনুষ্ঠানে শেষে সিএসএন ভালদানিও শাখার সত্বধিকারী ইমরান হক ও তার সহধর্মিণী নন্দিতা জামান অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি সঠিক ও নির্ভুল সেবার মাধ্যমে প্রবাসীদের আইনি সকল জটিলতা সমাধানে পরামর্শ ও সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।