By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ফিরে দেখা ২০২৪ সংগীতের শোক ছাপিয়ে গেছে সব
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বিনোদন

ফিরে দেখা ২০২৪ সংগীতের শোক ছাপিয়ে গেছে সব

নিউজ ডেস্ক
Last updated: ডিসেম্বর 30, 2024 8:20 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

প্রতিটা বছরই বাংলাদেশের বিনোদন অঙ্গন হারিয়েছে নক্ষত্রদের। তবে ২০২৪ সালে সেই হারানোর সুর বেশি ছড়িয়েছে সংগীতাঙ্গনে। অনন্ত নক্ষত্রবিথীতে পাড়ি দিয়েছেন সংগীতের বেশ কয়েকজন মহারথী। বেদনা পুড়িয়েছে নাটক ও চলচ্চিত্রেও। বছর শেষে সেইসব গুণীকে শ্রদ্ধা জানাতেই আমাদের এ আয়োজন—

আহমেদ রুবেল
৭ ফেব্রুয়ারি
অভিনেতা আহমেদ রুবেলের মৃত্যু বছরের শুরুতেই সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে। সন্ধ্যায় ঢাকার একটি মাল্টিপ্লেক্সে নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’র একটি বিশেষ প্রদর্শনী ছিল। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এই প্রদর্শনীতেই যোগ দিতে আসছিলেন অভিনেতা। গাড়ি থেকে নামার সময়েই পড়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

খালিদ
১৮ মার্চ
নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী, ‌‘চাইম’ ব্যান্ডের ভোকাল খালিদ বাসাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্ত্রী-সন্তান বিদেশ থাকায় তাঁর শেষ সময়ে পাশে থাকতে পারেনি কেউ। খালিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাঁর হার্টে রিং পরানো ছিল।

সাদি মহম্মদ
২১ মার্চ
অনাকাঙিক্ষত মৃত্যুতে চমকে যায় পুরো দেশ। এমনকি ভারতের পশ্চিমবঙ্গও। মৃত্যুর কিছুক্ষণ আগেও তানপুরা নিয়ে সংগীত চর্চা করছিলেন তিনি। সন্ধ্যার পর হঠাৎ ঘরের দরজা বন্ধ করে দেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ২০২৩ সালের ৮ জুলাই সাদি মহম্মদের মা জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) বার্ধক্যজনিত রোগে মারা যান। মা মারা যাওয়ার পর থেকে বিষণ্নতায় ভুগছিলেন শিল্পী সাদি মহম্মদ।

পাগল হাসান
১৮ এপ্রিল
পাগল হাসান সড়ক দুর্ঘটনায় মারা যান। ‘আসমানে যাইয়ো না রে বন্ধু’ ছাড়াও ‘জীবন খাতা’, ‘আমি এক পাপিষ্ঠ বান্দা’, ‘রেলগাড়ির ইঞ্জিন’সহ অসংখ্য জনপ্রিয় গান রচয়িতা ও গায়ক তিনি। নিয়মিত স্টেজ শোতেও অংশ নিতেন।

সুনেত্রা
২০ এপ্রিল
কিডনি রোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছরে না ফেরার দেশে চলে গেছেন সুনেত্রা। তাঁর মৃত্যুর খবরটি মাস দুয়েক পর গণমাধ্যমে আসে। ঢাকাই চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেলেও ছিলেন কলকাতার মেয়ে। সেখানেই অভিনয় করতেন মঞ্চে। পরে গুণী নির্মাতা মমতাজ আলী তাঁকে নিয়ে আসেন এ দেশের চলচ্চিত্রে। দেখা গেছে সুপারহিট বহু সিনেমার নায়িকা হিসেবে।

অলিউল হক রুমি
২২ এপ্রিল
ক্যানসারের কাছে হার মেনে পৃথিবীর মায়া ত্যাগ করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা। তিনি কোলন ক্যানসারে ভুগছিলেন। শুরুতে চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন। পরে দেশে ফিরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। অভিনয় জীবনে রুমি তিন দশকেরও বেশি সময় কাজ করেছেন। দীর্ঘ এ পথচলায় কাজ করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়।

৮ মে
এদিন তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রূহানের ঝুলন্ত মরদেহ রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে উদ্ধার করে পুলিশ। তাঁর রুমমেট বুধবার রাত ১১টার দিকে মেসে ফিরে দেখেন ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রূহান। বেশকিছু প্রশংসিত নাটক-সিরিজের প্রযোজক তিনি। স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় ‘রেডরাম’ ফিল্ম প্রযোজনা করেছেন। এ ছাড়া ‘পুনর্জন্ম’, ‘চম্পা হাউজ’, ‘শুক্লপক্ষ’, ‘দ্য সাইলেন্স’, ‘আরারাত’র মতো জনপ্রিয় নাটক-সিরিজে ছিলেন নির্বাহী প্রযোজক হিসেবে। নির্মাতা ভিকি জাহেদের অধিকাংশ কাজের প্রযোজনা করেছেন রূহান।

সীমানা
৪ জুন
মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মে মাসে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে আট দিন চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে গেল ২৯ মে এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।
শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু আর ফেরা হয়নি সীমানার।

মনির হোসেন
২৭ জুন
নাট্য নির্মাতা ও প্রযোজক মনির হোসেন জীবন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। স্ট্রোক করেছিলেন মনির হোসেন। হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ সিনেমায় সহকারী পরিচালক ছিলেন তিনি। পরে ‘নক্ষত্রের রাত’ নাটকে প্রথম প্রধান সহকারী হিসেবে কাজ করেন। জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘আজ রবিবার’ নাটক নির্মাণ দিয়ে টিভি মিডিয়ায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন মনির হোসেন জীবন।

শাফিন আহমেদ
২৫ জুলাই
সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা যান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে। তিনি মাইলসের বেজ গিটারিস্ট ও প্রধান গায়ক ছিলেন। ভার্জিনিয়ায় কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন। মঞ্চে ওঠার আগে অসুস্থ হয়ে পড়ে যান। এরপর আর ফেরানো যায়নি তাঁকে।

জুয়েল
৩০ জুলাই
১৩ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা যান সংগীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসাসেবাও চলছিল।

জামাল উদ্দিন
১২ অক্টোবর
টেলিভিশন ও মঞ্চ নাটকের অভিনেতা জামাল উদ্দিন হোসেন কানাডার ক্যালগিরিতে মারা যান। একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা অনেক দিন ধরে আমেরিকায় বসবাস করছিলেন। কিছুদিন আগে কানাডায় ছেলের কাছে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

সুজেয় শ্যাম
১৭ অক্টোবর
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সংগীত পরিচালক, সুরকার সুজেয় শ্যাম রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তাঁর হৃদ্‌যন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়। এ ছাড়া ডায়াবেটিসও ছিল অনিয়ন্ত্রিত। কিডনির সমস্যাও ছিল।

মনি কিশোর
২০ অক্টোবর
এদিন সংগীতশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের ধারণা, অসুস্থাজনিত কারণে ৪-৫ দিন আগে মারা গিয়েছিলেন শিল্পী। রাজধানীর পূর্ব রামপুরার টিভি রোডের একটি পাঁচতলা বাড়ির তৃতীয় তলার বাসায় একাই থাকতেন তিনি। ৯০-এর দশকের জনপ্রিয় সংগীতশিল্পী মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন।

মাসুদ আলী খান
১ নভেম্বর
বরেণ্য অভিনেতা মাসুদ আলী খানের বয়স হয়েছিল ৯৫ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এই বয়োজ্যেষ্ঠ শিল্পী। মঞ্চে অভিনয় দিয়ে শুরু। ঢাকায় টেলিভিশন কেন্দ্র চালু হওয়ার পর ছোট পর্দায় অভিষেক। চলচ্চিত্রে অভিনয় করেও নজর কেড়েছেন। পাঁচ দশকের বেশি সময় ধরে প্রায় ৫০০ নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে হয়ে উঠেছেন বাংলা নাটকের চেনা মুখ।

আফরোজা হোসেন
১০ নভেম্বর
ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী আফরোজা হোসেন। ২০২২ সালের সেপ্টেম্বরে জরায়ু ক্যানসার ধরা পড়ে তাঁর। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হাড়ে। চিকিৎসার জন্য ভারতেও নেওয়া হয়েছিল তাঁকে। গত বছরের শেষদিকে কিছুটা সুস্থ বোধ করলেও, অবশেষে জীবনের কাছে হার মানতে হয়েছে।

আবু জাফর
৬ ডিসেম্বর
অসংখ্য গান লিখেছেন বা সুর করেছেন, তেমনটা বলা যাবে না। তবে যা করেছেন, সেটুকুই যেন সোনা হয়ে ফলেছে। ‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’—অন্তত এই তিনটি সৃষ্টি অমরত্ব পেয়েছে বহু আগে। এমন কিংবদন্তি গানের স্রষ্টা আবু জাফর। বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন অসুস্থতায় ভুগে মারা যান তিনি।

পাপিয়া সারোয়ার
১২ ডিসেম্বর
রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। রবীন্দ্রশিল্পী হলেও ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাঁকে শ্রোতাদের কাছে আরও বেশি পরিচিত করেছিল।

সি বি জামান
২০ ডিসেম্বর
চলচ্চিত্র নির্মাতা সি বি জামান ছিলেন সুস্থধারার চলচ্চিত্রের ধারক। হার্ট অ্যাটাকে এ শিল্পীর মৃত্যু হয়। হার্ট অ্যাটাকের পাশাপাশি কিডনি ফেইলরও হয়। সবমিলিয়ে জটিল সমীকরণে চলে যান এই গুণী নির্মাতা।

২১ ডিসেম্বর
অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম শেষে মারা যান। পারফরম্যান্স শেষে স্টেজেই অসুস্থ হয়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানা যায়।

You Might Also Like

আর নেই টাঙ্গাইলের জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন

বাংলাদেশ চলচ্চিত্র আর্কাইভ ডিজিটালাইজেশনের পথে দ্রুত অগ্রযাত্রা

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী

বিএনপির মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ ঝাড়লেন রিনা খান

‘ডন–৩’ বিতর্কে নতুন মোড়: ক্ষতিপূরণ ইস্যুতে রণবীর সিংয়ের সমঝোতার উদ্যোগ

TAGGED:ফিরে দেখা ২০২৪
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article তামিম বললেন, বিনিয়োগটা কনসার্টে নয়, বিপিএলের ক্রিকেটে হোক
Next Article প্রস্তুত বিপিএলের মঞ্চ, লড়াইয়ের অপেক্ষা
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?