এস এম ফজলে রাব্বি শুভ- বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার ধুনটে বাঙালি নদীর পানিতে পড়ে সাদিক হাসান নামে দেড় বছর বয়সী একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে । শুক্রবার ২৫ জুলাই দুপুরে বগুড়া জেলার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাদিক নান্দিয়ার পাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।

শুক্রবার সকালে ফরহাদ হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুন দেড় বছরের শিশু সাদিককে সঙ্গে করে ধামাচামা গ্রামে বাবা মিন্টু আকন্দের বাড়িতে বেড়াতে যায়। সেখানে যাওযার পরে শিশু সাদিক অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে থাকে। এসময় সবার অজান্তে হামাগুড়ি দিয়ে সাদিক বাড়ির পাশেই বাঙালি নদীতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোজাখুজির এক একপর্যায়ে স্থানীয়রা সাদিককে নদীর পানিতে ভাসতে দেখে শিশুটিকে দ্রুত উদ্ধার স্থানীয়রা,শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে স্থানীয় চিকিৎসক।
সাদিকের এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবা সহ স্বজনরা।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এতথ্য নিশ্চিত করে বলেন, নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।