By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: তাড়াশে পানির হাহাকার, পাটজাগে চাষিরা বিপন্ন
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
চট্টগ্রাম বিভাগসারাদেশ

তাড়াশে পানির হাহাকার, পাটজাগে চাষিরা বিপন্ন

নিউজ ডেস্ক
Last updated: আগস্ট 3, 2025 5:42 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 9 মাস ago
Share
SHARE

এস.এম. রুহুল তাড়াশী, স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে পানির অপ্রতুলতায় সোনালী আঁশ পাটজাগ কার্যক্রমে নেমেছে স্থবিরতা। শ্রাবণ মাসের দ্বারপ্রান্তেও বিলাঞ্চলে বন্যার জলধারা দেখা না দেওয়ায় শঙ্কিত হয়ে পড়েছেন হাজারো কৃষক। অপরিষ্কার, দূষিত ও অগভীর পানিতে পাটজাগ দিতে গিয়ে পাটের আঁশের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে, রং হয়ে পড়ছে কালচে।

উপজেলার খাল-বিল প্রায় শুকনো। যেখানে জলাধার আছে, সেগুলো অধিকাংশই বাণিজ্যিক মাছচাষের জন্য ব্যবহৃত। পুকুরে হাঁস নামানো তো দূরের কথা, পাটজাগের কথাই ওঠে না। ফলে কেউ কেউ ব্যক্তিমালিকানার জলাশয় সাময়িক ভাড়া নিয়ে ১ থেকে ২ হাজার টাকা খরচ করে পাটজাগ দিচ্ছেন, কিন্তু সবার পক্ষে তা সম্ভব নয়।

তাড়াশ উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৮১০ হেক্টর জমিতে তোষা, কেনাফ, মেস্তা, বিভিন্ন প্রজাতির পাটের চাষ হয়েছে। ফলনও মোটামুটি সন্তোষজনক, বিঘায় ৮ থেকে ১০ মণ পর্যন্ত ফলন মিলছে।

তবে মাঠে-ঘাটে ছবিটা ভিন্ন। ভায়াট গ্রামের কৃষক রবি আক্ষেপ করে জানান, “জমির পাট কেটে রেখেছি, অথচ জাগ দিতে পারছি না। পানি নেই, পাট শুকিয়ে যাচ্ছে।” কালুপাড়া গ্রামের কৃষক বচ্চু রহমান বলেন, “ফলন ভালো হলেও তিন বিঘার মধ্যে এক বিঘার পাট এখনও জাগে ওঠাতে পারিনি। কোথাও পানি নেই।”

আরেক কৃষক শহীদ জামাল হোসেন জানান, “জমির পাট কেটে ফেললে সেই জমিতে রোপা আমনের চাষ করতে পারতাম। কিন্তু পানি আর জায়গার অভাবে পাট কাটা স্থগিত রেখেছি।”

এদিকে অপরিষ্কার পানিতে পাটজাগ দেওয়ায় আঁশের মান ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা ঘনিয়ে এসেছে।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা অবশ্য জানান, “কিছু এলাকায় সাময়িক পানির টান থাকলেও বেশিরভাগ জায়গায় জলাশয় ও জাগ দেওয়ার উপযুক্ত পানি মজুত রয়েছে। কৃষকদের সহায়তার জন্য আমরা পর্যবেক্ষণ করছি।”

কৃষকেরা বলছেন, বৃষ্টি না হলে এ সোনালী আঁশের মৌসুমে শুধু ফলন নয়, স্বপ্নও শুকিয়ে যাবে মাঠে।

You Might Also Like

সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মনজুরুল ইসলামের

জামায়াতে আমিরের বক্তব্য অগ্রহণযোগ্য ও বিভ্রান্তিকর: মির্জা ফখরুল

গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা: সতর্ক অবস্থানে ডিএমপি, আতঙ্ক নয়—আশ্বস্ত পুলিশ

রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল গণভোটের রায় বাস্তবায়নের দাবী

আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম

Share This Article
Facebook Twitter Email Print
Previous Article জনকণ্ঠ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা, ৬ সদস্যের এডিটোরিয়াল বোর্ড গঠন
Next Article সুন্দরগঞ্জে কৃষক লীগ নেতার বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?