এস এম ফজলে রাব্বি শুভ- বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর বাজারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে সদ্য নির্মিতসহ একাধিক অবৈধ স্থাপনা ভেঙে জমি দখলমুক্ত করা হয়।
খোজ নিয়ে জানা যায়,উপজেলার গাংনগর বাজারে ভূমি অফিস সংলগ্ন সরকারি জমিতে স্থানীয় ব্যবসায়ী নূর আলম ও মাংস ব্যবসায়ী জামিল হোসেন অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করেছিল।অবৈধ ভাবে পাকা স্থাপনা নির্মানের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জিয়াউর রহমান সরাসরি অভিযানে গিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন অবৈধ স্থাপনার বিষয়ে অভিযোগ পেয়ে তা উচ্ছেদ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া শিবগঞ্জ উপজেলার গাংনগর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন ইউএনও
Leave a comment