জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদারের (সুহেল) কথোপকথনের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ৬ মিনিট ১০ সেকেন্ডের ওই অডিওতে চাঁদাবাজি, বালু ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা বিষয় নিয়ে আলোচনা শোনা গেছে।
অডিওতে খালেদ মাসুদ বলেন, ‘আমি ডিআইজির বইনতে, আমি খাবু না তে ক্যারা খাব? মানুষ জানবই, আমি দিবার পাই দেখেই আমি খাবার পাই। আমার ক্ষমতা আছে, তুমগরে নাই, তাই তুমরা খাবার পাও না।’ তিনি আরও উল্লেখ করেন, ময়মনসিংহের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য ৬ লাখ টাকা এককালীন ও প্রতি মাসে এক লাখ টাকা প্রদানের কথা।
অডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। খালেদ মাসুদ বলছেন, ‘চা খেতে বসে মশকরা করা কথাটি রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে ক্ষতি করার উদ্দেশ্যে এটি করা হয়েছে। আমি এলাকার মানুষের সঙ্গে রসিকতার সুরে কথা বলি।’
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান জানিয়েছেন, ‘অডিওটি শুনেছি। ব্যাখ্যা নেওয়ার পর বিষয়টি যাচাই-বাছাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’