আজিজ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে গোপালপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিন এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামে গোপালপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে বেগমগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন থেকে, জানানো হয়, গত ১৭ আগষ্ট অত্র ইউনিয়নের তুলাচারা গ্রামে খেলার মধ্যে একটা অনাকাঙ্কিত ঘটনা ঘটে। য়ার আলোকে বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় সহ সোস্যাল মিডিয়াতে পরিপূর্ণ নিউজ আসে নি। এতে ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়। আহত হয় আরো কয়েকজন। এতে করে বিএনপি ও ছাত্র দল, যুবদলকে দায়ী করে বিভিন্ন ভানে হেনস্তা সহ ভাবমূর্তি ক্ষুন্ন করছে। যা মোটেও কাম্য নয়। প্রকৃত ঘটনার আলোকে যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছেন ভুক্তভোগীরা।
এই সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি মিজানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম দুলাল সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।