নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসন ও বিএসটিআই-এর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে মঙ্গলবার দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। লাকসাম রোডে অবস্থিত মেসার্স শীতল আইসক্রিম প্রতিষ্ঠানকে বিএসটিআই অনুমোদন ছাড়া শিশু খাদ্যের লেবেলে মানচিহ্ন ব্যবহার ও পণ্য বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেখানে মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন প্রতি ১০ লিটারে ৮০ মিলিলিটার কম তেল দেওয়ার অভিযোগে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার ইকবাল আহম্মেদ এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী হাফিজুর রহমান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।