বাংলাদেশ নিউজ টুডে/বিনোদন প্রতিবেদক:
আজমেরী হক বাঁধন দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরের ব্যাপক সুনাম কুড়িয়েছেন।সম্প্রতি এই নায়িকা পুরুষ ও পিতৃতন্ত্র নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন।

সম্প্রতি এক পোষ্টে তিনি পুরুষদের নিয়ে নিজের ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করেন।
তিনি লিখেন, তিনি পুরুষদের ঘৃণা করেন না, বরং ঘৃণা করেন পিতৃতন্ত্রকে এবং সেই সঙ্গে নারী-পুরুষ উভয়কেই, যারা এই ব্যবস্থা টিকিয়ে রাখে।
জীবনের অনেক পুরুষ তার ব্যক্তিত্ব গঠনে গভীর প্রভাব রেখেছেন। এর মধ্যে তার বাবা অন্যতম, যিনি তাকে জীবনের নানা দিক থেকে গড়ে তুলেছেন। এছাড়া, চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর-এর পরিচালক সাদের প্রভাবও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
বাঁধন তার দুই ভাইয়ের কথাও উল্লেখ করেন। তাদের সঙ্গে মতপার্থক্য থাকলেও সবসময় পাশে ছিলেন তারা। এমনকি শরিয়াহ আইনে মেয়েরা সম্পত্তির সমান ভাগ না পেলেও তার দুই ভাই নিজেদের অংশ সমানভাবে তার সঙ্গে ভাগ করে নিয়েছেন, যা তিনি ন্যায্যতা ও ভালোবাসার প্রতীক হিসেবে দেখেন।
জীবনে কিছু পুরুষের আচরণ ছিল অসম্মানজনক, সহিংস ও অমানবিক। তবে তাদের নিষ্ঠুরতা তাকে ভেঙে না দিয়ে বরং অন্যায়ের বিরুদ্ধে আগ্নেয়গিরির মতো জ্বলে উঠতে শিখিয়েছে।
“আমি পুরুষদের অপছন্দ করি না, আমি ঘৃণা করি পিতৃতন্ত্রকে। আর হ্যাঁ, আমি পুরুষদের ভালোবাসি।”