শিশু শিল্পী হিসেবে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি।আর সেটার ধারাবাহিক ছিল চোখে পড়ার মতো।সময় গড়িয়ে রুপালি পর্দায় নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।তবে শিশু শিল্পী দীঘি যতটা জনপ্রিয় ছিল, কিশোরী বয়সে এসে সেই জনপ্রিয়তায় ভাটা পড়েছে অনেকটা।নায়িকা হিসেবে আবির্ভাব ঘটার পর দীঘিকে নিয়ে শুরু হয় নানা ট্রল।
এবার সেই ট্রলের বিষয়ে কড়া জবাব দিলেন নায়িকা দীঘি।
দীঘি বলেন, “প্রথমে ট্রল হলে খুব কষ্ট হতো। ভেঙে পড়তাম। ভাবতাম, আমি তো ট্রল হওয়ার মতো কিছু করি নাই। পরে দেখলাম শাকিব খান, জয়া আহসান, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এমনকি আমার প্রিয় রণবীরকেও ট্রল করা হয়।”
ট্রলের মূল কারণ হলো ঈর্ষা। “কিছু মানুষের স্বভাবই অন্যকে ট্রল করা। যারা ট্রল করে, তারা আসলে হতাশাগ্রস্ত ও অসফল মানুষ।
দীঘি আরো বলেন, ট্রল নিয়ে বেশি ভাবলে নিজের ক্ষতি। “একজন মানুষকে সবাই ভালোবাসবে – এটা সম্ভব নয়। নেগেটিভভাবে নিলে হতাশ হয়ে পড়ব, কাজে মনোযোগ দিতে পারব না। তাই এদের প্রাধান্য দেওয়া বোকামি।”
বিনোদন ডেস্ক: বাংলাদেশ নিউজ টুডে