বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সবার আগে দেশ’—এই নীতিতে অটল থেকে যেকোনো মূল্যে দেশকে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে দুর্নীতি দমন ও জননিরাপত্তায় সর্বাধিক গুরুত্বারোপ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার আগে ঠিক করা হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি।
রোববার (৮ ফেব্রুয়ারিা) বিকেলে পল্লবীর লাল মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এই নির্বাচনী এলাকায় (ঢাকা-১৬) বিএনপির প্রার্থী হয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক।
নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠন ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কাজ করছে বিএনপি। বিপক্ষ দলের সমালোচনা করলে, গিবত গাইলে জনগণের কোনো লাভ হবে না।