জামায়াত বোরকা বানাচ্ছে বলে নাটক করছে বিএনপি। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত নারীদের প্রতি শ্রদ্ধাশীল। নারীরা জামায়াতের বিষয়ে পজিটিভ। এটাকে ভিন্নখাতে নিতেই জামায়াতের আমিরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, প্রশাসনের একটা অংশ একদিকে হেলে পড়েছে। তাই দেশের মানুষের উন্নয়নে ১১ দলীয় ঐক্য জোটের জয় জরুরি বলেও মন্তব্য করেন তিনি।