চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দু*র্বৃত্ত*দের হা*মলায় গুরুতর আ*হত এক নারীর মৃ*ত্যু হয়েছে। নি*হত ববিতা (২৭) সানোয়ার হোসেনের মেয়ে।
তিনি আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ববিতা ছিলেন স্বামী পরিত্যক্তা। দুই সন্তান নিয়ে তিনি বাবার বাড়িতেই থাকতেন।গত ১৮ এপ্রিল রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে যেকোনো সময় দু*র্বৃত্ত*রা ববিতার পিতার বাড়িতে প্রবেশ করে তাকে কু*পিয়ে গুরু*তর জ*খম করে। ঘটনাটি ঘটার সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন।
গু*রুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে তার মৃ*ত্যু হয় বলে জানা গেছে। বর্তমানে তার ম*রদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ম*র্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এ হা*মলার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানান, খবর শোনমাত্র জীবননগর থানা পুলিশ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। এরপর ববিতার অবস্থা গু*রুতর হওয়াই তাকে চুয়াডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করে। পরবর্তীতে আমরা রাজশাহী মেডিকেল কলেজে তার মৃ*ত্যুর খবর শুনেছি। এছাড়াও বিষয়টি তদন্ত-পূর্বক পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।