সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত দারুণ একটি চুক্তিতে পৌঁছাতে পারবে।
তার কাছে প্রশ্ন করা হয়েছিল যুদ্ধবিরতি আরো বাড়ানো হবে কী-না? জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমরা খুব কঠোর অবস্থানে আছি। এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়বে না, যদি চুক্তি না হয়।’
পরে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি বোমা হামলা হবে, কারণ সেটাই হবে ভালো দৃষ্টিভঙ্গি। চুক্তি করার জন্য হাতে বেশি সময় নেই। ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছায়, তবে তারা খুব ভালো থাকবে।’
এদিকে ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরান এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে, ইরানের পার্লামেন্টের স্পিকার এবং ইরানি আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ জোর দিয়ে বলেছেন যে, আমরা হুমকির কাছে মাথা নত করবো না