২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে মেহেদী হাসান মিরাজের অভিষেক হয়েছিল। সেবার ম্যান অব দ্য সিরিজও হয়েছিলেন এই অলরাউন্ডার। ওই সিরিজে মূলত বোলার হিসেবেই খেলেছিলেন। দুই ম্যাচ টেস্ট সিরিজে সবমিলিয়ে ১৯ উইকেট শিকার করেছিলেন। এরপর ধীরে ধীরে অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেন। সবশেষ পাকিস্তান সিরিজেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি।
ভালো ব্যাট চালালেও এক জায়গায় আক্ষেপে পুড়েছেন মিরাজ। কেননা, প্রায় সময়ই তাকে আট নম্বরে ব্যাট করতে হয়। বিশেষত টেস্ট ফরম্যাটে। আর এই জায়গায় ব্যাট করা সবচেয়ে বেশি প্রেশারের বলে দাবি এই অলরাউন্ডারের।
সোমবার (৯ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ জানান, বেসিক্যালি আপনি যেটা বললেন যে আট নাম্বারে ব্যাটসম্যান হতে চাই না যে কারণ। আট নাম্বার ব্যাটিং করা অনেক প্রেসার। কারণ, দেখেন ওইখানে টিমের অনেক অবস্থাতে… টিম অনেক ভালো খেলেছে, তারপরে আট নম্বর আমার নামতে হয়। আবার দেখেন যে এমন সিচুয়েশন থাকে যে সব ব্যাটাররা ফেইল করেছে, তখন আমার প্রেসারে ব্যাটিং করতে হয়। জিনিসটা ওই ইঙ্গিতেই বলেছিলাম যে ৮ নাম্বারের সেরা খেলোয়ার হতে চাই না। উপরের দিকের সেরা খেলোয়াড় হতে চাই জিনিসটা আসলে এরকমই ছিল।
এই অলরাউন্ডার বলেন, আশা তো সবার কাছে সবসময়ই থাকে। আশা তো দেখেন, আমরা যখন ভালো খেলি, ম্যাচ জিতি তখন এই আসাটা সবারই বাড়ে। এক দুজনের না সবারই বাড়ে। সবারই আশা থাকবে তো, সেই আশার জায়গা আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি এবং প্রস্তুতি নিচ্ছি আমরা যদি পারফর্ম করতে পারি নিজেদের আশাটা ভালো থাকবে এবং রেজাল্টও আসবে।