বরিশাল অফিস:-
বরিশাল বিএনপির মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকে গতকাল শোকজ করা হয়েছে। গতকাল ১১ সেপ্টেম্বর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বরিশাল যুবদলের ভারপ্রাপ্ত মহানগর সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও ভারপ্রাপ্ত মহানগর সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জাহানকে কৈফিয়ত এবং ব্যাখ্যা তলব করে তা আগামী ০৩ (তিন) দিনের মধ্যে সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন’র সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল মহানগর যুবদলের দায়িত্বশীল পদে থেকে বিতর্কিত ও সংগঠন পরিপন্থি কর্মকান্ডের জন্য পদ স্থগিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পক্ষে বিবৃতি প্রদান করে প্রকারান্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেয়া সাংগঠনিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন বলে প্রতীয়মান হয়।এবং মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের বিরুদ্ধে ৫ আগস্ট ৪নং ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে এবং তার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।