By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

নিউজ ডেস্ক
Last updated: অক্টোবর 6, 2024 11:12 অপরাহ্ন
নিউজ ডেস্ক 2 বছর ago
Share
SHARE

শুরুতে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে যায় বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। সুবিধা করতে পারেননি বোলাররাও। বাংলাদেশকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত।

রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১১ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ভারত।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে ভারত। প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে ১০ রান তুলে তারা। তবে পরের ওভারেই রান আউটে কাটা পড়েন অভিষেক শর্মা। সিঙ্গেল নেওয়ার জন্য একটু বেশিই বেরিয়ে গিয়েছিলেন তিনি, মিড উইকেটে দাঁড়ানো হৃদয় সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙেছেন। ৭ বলে ১৬ রান এসেছে তার ব্যাট থেকে।

অভিষেকের বিদায় রান রেটে প্রভাব ফেলতে পারেনি। তিনে নেমে রীতিমতো টর্নেডো বইয়ে দেন সূর্যকুমার যাদব। ভারত অধিনায়কের সামনে বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না বাংলাদেশি বোলাররা। পাওয়ার প্লের শেষ ওভারে সূর্যের ঝড় থামিয়েছেন মুস্তাফিজুর রহমান। এই পেসারকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরে পড়েন সূর্যকুমার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে ২৯ রান।

আরেক ওপেনার সাঞ্জু স্যামসনও ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। মেহেদি মিরাজের বলে ক্যাচ দেওয়ার আগে ১৯ বলে ২৯ রান করেছেন তিনি।

৮০ রানে ৩ উইকেট হারানোর পর দারুণ জুটি গড়েন হার্দিক পান্ডিয়া ও নিতিশ কুমার। দুজনে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। হার্দিকের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ৩৯ রান। নিতিশ অপরাজিত ছিলেন ১৬ রান করে।

এর আগে ব্যাটিংয়ে ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসে নিজের খেলা প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস। তবে পরের বলেই রীতিমতো আত্মহত্যা করলেন এই ওপেনার! অফ স্টাম্পের অনেক বাইরের ফুল লেংথের বল টেনে এনে স্লগ সুইপ করেন লিটন। বল উঠে যায় সোজা উপরে। রিঙ্কু সিং নিয়েছেন সহজ ক্যাচ। ২ বলে ৪ রানেই থেমেছেন লিটন।

আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন শুরু থেকেই নড়বড়ে ছিলেন। তবে দ্বিতীয় ওভারে হার্দিক পান্ডিয়াকে ছক্কা মেরে খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু পরের ওভারেই আর্শদীপ সিংকে ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হয়েছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮ রান।

পাওয়ার প্লের শেষ ওভারে প্রথমবার বল করতে আসেন মায়াঙ্ক যাদব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারটি মেইডেন পেয়েছেন তিনি। শেষ পর্যন্ত পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলে বাংলাদেশ।

আগের ওভারের সবগুলো বল ডট খেলে তাওহিদ হৃদয় পরের ওভারে ফিরেছেন বড় শট খেলতে গিয়ে। বরুণ চক্রবর্তীর খাটো লেংথের বলে পুল করতে গিয়ে লং অনে সহজ ক্যাচ দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। ১৮ বল খেলে ১২ রান করেছেন তিনি।

৪০ রানে ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছে দল তখন উইকেটে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সুবিধা করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটারও। উল্টো উইকেট বিলিয়ে দলের বিপদ বাড়িয়েছেন তিনি। মায়াঙ্ক যাদবকে এগিয়ে এসে উড়িয়ে মারতে গিয়ে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়েছেন তিনি।

দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি জাকের আলি অনিকও। ৬ বল খেলে ৮ রানে ফিরেছেন তিনি। তাতে ৫৭ রানের মধ্যেই প্রথম সারির ৫ ব্যাটারকে হারায় বাংলাদেশ।

দলের বিপর্যয়ে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। ষষ্ঠ উইকেট জুটিতে মিরাজকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। তবে ২৭ রানের বেশি করতে পারেননি তিনি। ১২তম ওভারের শেষ বলে ওয়াশিংটন সুন্দরকে ফিরতি ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

আটে নেমে ঝোড়ো শুরু করেন রিশাদ হোসেন। নিজের খেলা প্রথম বলেই ছক্কা মারেন তিনি। দুই বলে ১০ রান করা রিশাদও বেশি দূর যেতে পারেননি। কাউন্টার অ্যাটাক করতে গিয়ে ৫ বলে ১১ রানে থেমেছেন রিশাদ।

এরপর তাসকিন ও মিরাজ মিলে সপ্তম উইকেট জুটিতে যোগ করেন ২৩ রান। তাসকিন ১২ রান করে রান আউটের শিকার হন। এরপর শরিফুল-মুস্তাফিজ দ্রুত ফিরলে অল আউট হয় বাংলাদেশ। ব্যাটারদের এমন ব্যর্থতার দিনে এক প্রান্ত আগলে রেখে লড়াই করেছেন মিরাজ। তিনি ৩২ বলে অপরাজিত ৩৫ রান করেছেন।

You Might Also Like

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি!

মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

সেল্টা ভিগোকে হারিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করলো বার্সেলোনা

হালান্ডের বজ্রছোঁয়ায় শীর্ষে ম্যানসিটি, শিরোপার দৌড়ে নতুন মোড়

TAGGED:বাংলাদেশভারত
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article সীতাকুণ্ডে সাবেক দুই এমপির বিরুদ্ধে মামলা
Next Article গাজীপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?