সাত্তার আব্বাসী
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামে গাছের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
রবিবার (২০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চৌবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বেলকুচি উপজেলার চরচালা গ্রামের মো. হাসানের ছেলে খালিদ (১৬), খালিদ বেলকুচি শিশু একাডেমীর দশম শ্রেণীর শিক্ষর্থী ছিলো এবং একই এলাকার শফিকের ছেলে সোহাগ (১৬)। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে তিন যুবক বেলকুচি উপজেলার দিকে যাচ্ছিলেন, এ সময় তারা চৌবাড়ি মোড় এলাকায় পৌঁছালে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে, এতে ঘটনাস্থলেই দুইজনের মৃ*ত্যু হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত যুবককে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাস্থলে কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, তিনজন যুবক মোটরসাইকেল নিয়ে বেলকুচি উপজেলার দিকে যাচ্ছিলেন, এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়, আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।