মিরপুর টেস্টের চতুর্থ দিনে হাতে তিন উইকেট নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। মাত্র ৪ ওভার ৫ বলেই তিন উইকেট হারিয়ে অলআউট হয় টাইগাররা। এদিন বাংলাদেশের স্কোরবোর্ডে মাত্র ২৪ রান যোগ হয়। এতে ৩০৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১০৬ রান।
৮৭ রানে চতুর্থ শুরু করা মিরাজ মাত্র ১০ রান যোগ করতে পেরেছেন। দিনের তৃতীয় বলেই রাবাদার বলে কাঁটা পড়েন নাইম। এরপর তাইজুলকে হারানোর পর কিছুটা তাড়াহুড়ো করছিলেন মিরাজ। রাবাদার করা শর্ট অফ লেংথে করা ডেলিভারিতে স্লিপে কাঁটা পড়ে সেঞ্চুরি থেকে ৩ রান দূরেই থামতে হয় এই অলরাউন্ডারকে।