By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও নেই নাজমুল হোসেন শান্ত
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও নেই নাজমুল হোসেন শান্ত

নিউজ ডেস্ক
Last updated: নভেম্বর 11, 2024 7:46 অপরাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আগেই জানা গিয়েছিল বাংলাদেশ দলের অধিনায়ক এই চোটের কারণে আজ সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে খেলতে পারবেন না। এবার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন টাইগার বাঁহাতি এই ব্যাটার।

সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘শারজায় গতকাল শান্তর (নাজমুল) এমআরআই হয়েছে। আমরা দলের স্ক্যান রিপোর্ট পেয়েছি। কুঁচকিতে তিনি গ্রেড টু পর্যায়ের টান পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সেরে উঠতে নির্দিষ্ট সময় বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে হবে। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে তিনি ছিটকে পড়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও তাকে পাওয়া যাবে না। দুই সপ্তাহ পর আমরা পরিস্থিতি পুর্নমূল্যায়ন করব। পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে তিনি আরব আমিরাত থেকে দেশে ফিরবেন।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন শান্ত। সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে ১১৯ বলে ৭৬ রানের একটা ইনিংস খেলে হন ম্যাচসেরা। প্রথম ওয়ানডেতে দল হারলেও ব্যাট হাতে নেতৃত্বে দিয়েছেন শান্ত। সেই ম্যাচে ৬৮ বলে ৪৭ রান আসে শান্তর ব্যাট থেকে।

এদিকে শান্তর পরিবর্তে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ধারণা করা হচ্ছে, ক্যারিবীয় সফরেও নেতৃত্ব দিতে পারেন এই অলরাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। অ্যান্টিগায় ২২ নভেম্বর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। কিংস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। এরপর ৮ ডিসেম্বর সেন্ট কিটসে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে ১০ ডিসেম্বর ও ১২ ডিসেম্বর।

এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।

You Might Also Like

হৃদয়-শামীমের ক্যামিওতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ

এনজোর হেডে ফাইনালে চেলসি, অপেক্ষায় ম্যানসিটি

সাউথ্যাম্পটনের বাধা পেরিয়ে টানা চতুর্থবার এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি

নেপালের কাছে হার, সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

নারী ক্রিকেটারদের বিসিবি পরিচালক পদে অন্তর্ভুক্তির দাবি রুমানা আহমেদের

TAGGED:নাজমুল হোসেন শান্ত
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article সাইত্রিশ আইনজীবীকে সরকারি বিভিন্ন পদে নিয়োগ আইন মন্ত্রণালয়ের
Next Article ওবায়দুল কাদেরের পিএস মতিন গ্রেফতার
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?