বরিশাল অফিস:
বরগুনায় ইয়াবা ও অর্ধ লাখ টাকাসহ ২ মাদককারবারি আটকবরগুনার বামনা উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে প্রায় ১৫ শ’ পিস ইয়াবা ও ৫০ হাজার টাকাসহ দুই মাদককারবারিকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার সকাল ৬টার দিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন অর রশীদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন উপজেলা সদরের কালিকাবাড়ি গ্রামের মাদক সম্রাজ্ঞী সালমা ও সদরের পূর্ব সফিপুর গ্রামের ইয়াবা কারবারি খোকন।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুন অর রশীদ হাওলাদার বলেন, ‘তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।