জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। প্লেব্যাক থেকে শুরু করে নিজের মৌলিক গান সবকিছুতে সরব উপস্থিতি তার। তবে মঞ্চে বহুবার শাহ আব্দুল করিমের গান করেছেন দিলশাদ নাহার কণা। প্রথমবার বাউলসম্রাটের গান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।
‘সখী তোরা প্রেম করিও না’ শিরোনামের গানটির রেকর্ডিং হয়েছে এরই মধ্যে। বাকি গানচিত্রের শুটিং। এখন চলছে তারই প্রস্তুতি। জানা গেছে খুব দ্রুতই এটি করা হবে।
কনা জানান, জুয়েল মোর্শেদের তত্ত্বাবধানে গানটি প্রকাশ পাবে স্বাধীন মিউজিকের ব্যানারে। তিনি বলেন, ‘শাহ আব্দুল করিমের প্রতিটি গানই মানুষের মুখে মুখে। তাঁর গানের ভীষণ ভক্ত আমিও। এবারই প্রথম বাউলসম্রাটের গান নিজের কণ্ঠে প্রকাশ করতে যাচ্ছি।
শ্রোতাদের ভালো লাগবে।’
কনার কন্ঠে শাহ বাউল সম্রাটের গান কেমন লাগবে সেটাই এখন দেখার বিষয়।