বিনোদন ডেস্ক »
বাংলাদেশ নিউজ টুডে
১৬ নভেম্বর আরাধ্যা রাই বচ্চন পা দিল কৈশোরে। মা ঐশ্বরিয়া রাই বচ্চন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাগ করে নিয়েছেন। তাঁর আঙুলে বিয়ের আংটি এখনও জ্বলজ্বল করছে। কিন্তু বাবা অভিষেক বচ্চন এবং পরিবারের বাকিরা যে নীরব!
১ নভেম্বর ৫১ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া। গত বছর স্ত্রীর জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক। ঐশ্বরিয়ার একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন’। জন্মদিনের শুভেচ্ছাবার্তার সঙ্গে তিনি দেন লাল হৃদয়ের ইমোজি। কিন্তু এবার তেমন কিছুই ঘটেনি। ব্যস! আবারও বিচ্ছেদের খবর।
অবস্থা বেগতিক দেখেই কি অবশেষে ময়দানে নামলেন স্বয়ং অমিতাভ বচ্চন। যথারীতি নিজস্ব ভঙ্গিতে ঐশ্বরিয়ার শ্বশুর মহাশয়ের কটাক্ষ, ‘বক্তব্যের (শিরোনাম) শেষে একটা করে প্রশ্নচিহ্ন! অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের চর্চায় নতুন ইন্ধন। পাঠকেরা পড়ছেন এবং দেদার প্রতিক্রিয়াও জানাচ্ছেন। এতে ভুয়া খবর আরও বেশি করে ছড়াচ্ছে।’
পাশাপাশি অমিতাভ নিন্দাচ্ছলে প্রশংসা করেছেন সংবাদমাধ্যমেরও। লিখেছেন, ‘আপনারা নিজেদের কাজে একটুও ফাঁকি দিচ্ছেন না। অবশ্যই প্রশংসীয়। কিন্তু প্রকৃত ঘটনা না জেনে দিনের পর অর্ধসত্য খবর ছড়িয়ে পড়ছে।’ তাঁর আরও অনুযোগ, এতে অর্ধসত্যই প্রকাশ পাচ্ছে। যা পড়ে সাধারণ পাঠক নিজেদের মতো করে ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন। তাঁর বিনীত প্রশ্ন, ‘কোনও পরিবারকে অকারণে বিব্রত করতে এই ধরনের ভুয়া কুৎসাই কি কাম্য?’
এও লিখলেন, তিনি চট করে নিজের পরিবার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খোলেন না। পরিবারের সম্মানহানি যাতে না হয় সে কারণেই। কিন্তু অবলীলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদমাধ্যমে সেটাই প্রতি মুহূর্তে ঘটছে। যা দেখে তিনি স্তম্ভিত।