ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক :
চট্টগ্রামে সরকারি আইনজীবী এড. সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার বিচার এবং রাষ্ট্রদ্রোহী হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখা। আজ শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুম্মা পৌর বাসস্ট্যান্ড দূর্জয় মোড় নূরানী মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে থেকে ভারতের দালালি বন্ধের প্রতিবাদে বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানায় খেলাফত মজলিসের নেতারা। সমাবেশে উপজেলা শাখা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল আহাদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইসকন ইসুকে ব্যবহার করে আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশকে স্বাধীনতা এনে দিতে বুক পেতে গুলিতে জিবন দিয়েছে আবু সাইদ, মুগ্ধসহ দামাল ছেলেরা। দেশের স্বাধীনতাকে নৎসাত করতে আওয়ামীলীগের দালালরা উৎপেতে আছে। ইসকন একটি জঙ্গী সংগঠন। ইসকনকে পুঁজি করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করছে একটি চক্র।

খেলাফত মসলিস ঘরে বসে থাকবে না। তৌহিদী জনতাকে সাথে নিয়ে মোকাবেলা করবে। ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে দেশ বিরোধী রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয়েছে। সে বাংলাদেশকে হুমকির সম্মুখীন করেছিল। এই দেশদ্রোহীর পক্ষে আওয়ামীলীগ যুক্ত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করছে। অবিলম্বে ভারতের বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বারাবার নেক্কার জনক ষড়যন্ত্র বন্ধ করতে সরকারকে পদক্ষেপ নিতে জোড় দাবি জানাচ্ছি।
খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি ইকবাল ফারাবীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-ভাপতি ডাক্তার মাওলানা আনাস মাহমুদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, খতিব মুফতি নাজমুল ইসলাম, উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আল আমীন সাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম রিজন, অফিস ও প্রচার সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম রাদিফ, হাজী জামাল উদ্দিন, নিশাদ খন্দকার প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে আলোচনা শেষে জুলাই আগষ্টে নিহতদের ও নিহত আইনজীবী আলিফের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।