By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ সমতায় শেষ করতে চায় বাংলাদেশ
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ সমতায় শেষ করতে চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক
Last updated: নভেম্বর 30, 2024 4:15 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

সিরিজ সমতায় শেষ করার লক্ষ্য নিয়ে শনিবার (৩০ নভেম্বর) জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে সফরকারী বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

মাত্র কয়েক মাস আগে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর থেকে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় সিরিজ জয়ের পর টানা পাঁচ টেস্ট হেরেছে টাইগাররা। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং ২০১ রানের বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করে টাইগাররা।

পাঁচ টেস্টে বাজেভাবে হারের কারণে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের কীর্তি প্রশ্নের মুখে পড়েছে।

বাংলাদেশের মূল সমস্যা হলো- ব্যাটিং। প্রতিটি ম্যাচ ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হচ্ছে ব্যাটাররা। তবে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত আছে বোলারদের। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন পারফরমেন্স মাটি করে দিচ্ছে বালারদের সাফল্য।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত পারফরমেন্স করেছে বোলাররা। পেসার তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ঐ ইনিংসে ১৫২ রানে অলআউট হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। ৬৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন তাসকিন। ঐ ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ ছিলো টাইগার ব্যাটাররা। বিশেষভাবে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ব্যর্থতার পরও ব্যাটারদের পক্ষে কথা বলেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কুঁচকির ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর মিরাজ বলেন, ‘আমি মনে করি আমরা কয়েকটি ভুল করেছি। কিন্তু এমনটা ঘটতেই পারে। আমরা আশা করি পরের ম্যাচে আমরা ঘুড়ে দাঁড়াবো।’

সিরিজের শেষ টেস্টে ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে মিরাজ জানান, সিরিজ হার এড়াতে প্রথম টেস্টের ভুলগুলো শুধরে নিয়ে দ্বিতীয় ও শেষ ম্যাচে ভালো করতে বদ্ধপরিকর খেলোয়াড়রা।

মিরাজ বলেন, ‘আমরা জানি আমরা কি ভুল করেছি এবং আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, আশা করছি পরের টেস্টে আমরা আমাদের সেরাটা দিতে পারবো।’

দেশ বা বিদেশের মাটিতে যেখানেই হোক  তাসকিনের নেতৃত্বাধীন বাংলাদেশের পেস আক্রমণ দুর্দান্ত পারফরমেন্স করছে। তাই টাইগারদের পেস আক্রমণের প্রশংসা করতে ভুল করেননি মিরাজ।

তিনি বলেন, ‘আমি মনে করি আমরা সত্যিই ভালো বোলিং করছি। প্রথম টেস্টের  দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছে তাসকিন। আমাদের একটি ভালো পেস আক্রমণ আছে। তাসকিনের সঙ্গে হাসান ও শরিফুল ভালো বোলিং করছে। আমাদের স্পিনার তাইজুল ইসলামও আছে। প্রথম ইনিংসে সত্যিই ভালো বোলিং করেছে সে। তাদের পারফরমেন্সে আমি সত্যিই খুশি।’

২০০৯ সালের সফরে ২-০ ব্যবধানে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয়ের পর ক্যারিবিয়ান দ্বীপে কখনও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। যদিও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে তখন সিরিজ জিতেছিলো টাইগাররা। নিজ দেশের বোর্ডের সঙ্গে বিরোধের কারণে বাংলাদেশের বিপক্ষে ওই সিরিজ খেলেনি ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ খেলোয়াড়রা।

সব মিলিয়ে ২১ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে ১৫টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জয় চারটিতে। বাকী দুই টেস্ট ড্র হয়।

দলের বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে খেলছে বাংলাদেশ। অধিনায়ক শান্ত মত ইনজুরির কারণে এই সিরিজে খেলছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম।

দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। পেসারদের মধ্যে কাউকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। শরিফুলকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা বেশি। এতে একাদশে সুযোগ হতে পারে নাহিদ রানার।

দুই টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

You Might Also Like

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি!

মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

সেল্টা ভিগোকে হারিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করলো বার্সেলোনা

হালান্ডের বজ্রছোঁয়ায় শীর্ষে ম্যানসিটি, শিরোপার দৌড়ে নতুন মোড়

TAGGED:বাংলাদেশ
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article বিনা পারিশ্রমিকে ঢাকায় গাইবেন রাহাত ফাতেহ আলী খান
Next Article মতলবে অটোর ব্যাটারি ছিনতাইয়ের জন্য চালক হত্যা ,লাশ উদ্ধার
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?