By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: ভৈরবে ইস্কন পরিচালিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ভাঙচুর ঘটনায় ৩ ছাত্রলীগ নেতা আটক
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ঢাকা বিভাগশীর্ষ সংবাদসারাদেশ

ভৈরবে ইস্কন পরিচালিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ভাঙচুর ঘটনায় ৩ ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক
Last updated: ডিসেম্বর 1, 2024 2:19 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক ॥

কিশোরগঞ্জের ভৈরবে ইস্কন পরিচালিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পৌর ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান প্রান্ত (২৯) ও তার সহোদর ভাই উপজেলা ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত (২৮)। তারা দুইজন পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া আইস কোম্পানী মোড় এলাকার সহিদ মিয়া ছেলে। অপর আসামি পৌর ছাত্রলীগ উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. সানজিদ (২৪)। সে শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত উসমান গণির ছেলে। এদিকে এ ঘটনার পর আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম)। এছাড়াও ঘটনার দিন থেকেই ঘটনাস্থলে বিশেষ তদারকি করছেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, ভৈরব সেনা ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম, ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৯ নভেম্বর বিকাল সাড়ে পাঁচটায় পৌর শহরের রাণীর বাজার এলাকায় অদৈত্য সাহার বিল্ডিংয়ের নিচতলায় কিছু দুষ্কৃতিকারী লাঠি সোঁটা নিয়ে ইস্কন পরিচালিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ভাঙচুর করে। এ ঘটনায় ইস্কন নামহট্ট সংঘের সদস্য প্রণয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। আটকের পর তাদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর থেকে ভৈরবের মন্দিরগুলো সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি। ভৈরবে ইস্কনের একটি সংঘ রয়েছে আমরা জানি না। জানলে আগে থেকেই তাদের নিরাপত্তা নিশ্চিত করে দিতাম। এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা ইস্কনের নাম ভাঙ্গিয়ে ভৈরবে একটি উপাসনালয় ভাঙচুর করেছে। বর্তমান সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নানা কৌশল অবলম্বন করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মদদে তাদের দোসররা আন্তর্জাতিকভাবে দেশকে ও বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ইস্কনের উপাসনালয়ে হামলা করেছে।

এ বিষয়ে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের সদস্য অভিযোগকারী প্রণয় কর্মকার বলেন, ১০ বছর যাবত নরসিংদী ইস্কন মন্দির থেকে ভৈরবের শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘটি পরিচালনা করা হয়। আমরা সপ্তাহে একদিন রবিবার এখানে কীর্তন ও গীতাপাঠ করি। আমাদের সংঘটি বন্ধ ছিল। কে বা কারা এসে ভাঙচুর করেছে আমরা জানি না। আমাদের কি অপরাধ ছিল। অপরাধীদের আইনের আওতায় আনতে থানায় অভিযোগ দায়ের করেছি।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম) বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষী যে কেউ হোক তাকে দ্রুত সময়ের মধ্যে আইনে আওতায় আনা হবে। তদন্তটিম বিভিন্ন ভাবে দোষীদের দ্রুত শনাক্ত করতে কাজ করছে।

You Might Also Like

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ

কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জের বেলকুচিতে যানজট নিরসনে আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান

উলাশী খালপাড় এখন সাজসাজ রব, মানুষ অপেক্ষায় আছে তারেক রহমানের

TAGGED:ছাত্রলীগ নেতা আটক
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article লন্ডনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Next Article মহাসড়কে নিষিদ্ধ সিএনজি চালিত অটোরিকশা বন্ধে বিশেষ অভিযানে ১০ চালককে মামলা
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?