মো: আল আমিন হোসেন,
নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর টঙ্গীতে তারেক জিয়া পরিষদ গাজীপুর মহানগরের উদ্যোগে তারেক রহমানের বিরোধ্যে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও বীর মুক্তিযুদ্ধা নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল চারটায় টঙ্গীর নতুনবাজার এলাকা থেকে শত শত নেতাকর্মী উপস্থিতিতে তারেক রহমানের বিরোধ্যে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও বীর মুক্তিযুদ্ধা নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলটি টংগী স্টেশন রোড
প্রদর্শন করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করে।
আয়োজিত বিক্ষোভ নিয়েছিল মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারেক জিয়া পরিষদ, কেন্দ্রীয় আহব্বায় আমিনুল ইসলাম সোহাগ ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি সরকার, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন গাজীপুর মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সাব্বির আহমেদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব মো: বীর রহমান। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন নবগঠিত টংগী পূর্ব থানা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক রনি দেওয়ান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, বিএনপি নেতা দুলাল, মামুন, শাহিন সহ অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা উজ্জ্বল, ফারুক মৃধা, মিথুন, বাসু, খোকন, বিপ্লব, আলম, মনির, টিপু, ছাত্রদল নেতা আশরাফুল, সাদি, ফাহিম সহ তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয়, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা ও টংগী পূর্ব থানার অসংখ্য নেতাকর্মী।