By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: গজারিয়া হত্যার উদ্দেশ্যে পুলিশ সদস্যকে গুলি
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
ঢাকা বিভাগসারাদেশ

গজারিয়া হত্যার উদ্দেশ্যে পুলিশ সদস্যকে গুলি

নিউজ ডেস্ক
Last updated: ডিসেম্বর 23, 2024 2:46 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ সদস্যের উপর গুলিবর্ষণ করেছে প্রতিপক্ষের লোকজন। গুলি করার পর তাকে হত্যার উদ্দেশ্যে পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্বজনরা।

গুলিবিদ্ধ পুলিশ সদস্য গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের আধার মানিক গ্রামের মো: আব্দুল হক মিয়ার ছেলে রুহুল আমিন রুবেল (৩৮)। রুবেল ছুটি কাটাতে বাড়িতে এসে এ-ই হামলার শিকার হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী গুলিবিদ্ধ পুলিশ সদস্য রুহুল আমিন রুবেল এর বাবা মো: আব্দুল হক বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী চুন্নুর পরিবারের সাথে তাদের বিরোধ চলছিল। এর মধ্যে গত শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে তার ছেলে বাড়ির পাশের মাচায় বসে ছিলেন। এ সময় চুন্নু সহ তার ছোট ভাই মানিক, বাবু, আওয়ামী লীগ নেতা ইমামপুর গ্রামের তাইফুর-সহ আরো কয়েকজন অতর্কিতভাবে তার ছেলের উপর হামলা চালায়। প্রথমে তারা তাকে লাঠি দিয়ে পিটিয়ে তাকে আহত করে।

পরবর্তীতে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে তার মধ্যে দুটি গুলি তার গায়ে লাগে। পরে তাকে পুকুরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারনে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, আহত রুহুল আমিন রুবেল একজন পুলিশ কনস্টেবল। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানায় কর্মরত ছিলেন। মানসিক সমস্যার কারণে কয়েক মাস যাবৎ ছুটি নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম বলেন, শনিবার দিবাগত রাত বারোটার দিকে আমাদের হাসপাতালে এরকম একজন রোগীকে নিয়ে আসা হয়। তার গায়ে গুলি জাতীয় দুটি আঘাত ছিলো। একটি বাম হাতের কনুইতে আরেকটি ডান কাঁধে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনার একটি খবর পেয়েছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে এরকম কোন খবর আমার কাছে নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

You Might Also Like

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ

কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জের বেলকুচিতে যানজট নিরসনে আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান

উলাশী খালপাড় এখন সাজসাজ রব, মানুষ অপেক্ষায় আছে তারেক রহমানের

TAGGED:পুলিশ সদস্য
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article অঙ্গীকার বন্ধু সংগঠন এর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
Next Article মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে কয়েকটি যানবাহনের সংঘর্ষ দুমুচড়ে গেছে বাসের অংশ
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?