By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Reading: সোহান ঝড়ে লন্ডভন্ড বরিশাল, যথারীতি টেবিল টপার রংপুর
Share
Notification Show More
Font ResizerAa
বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Font ResizerAa
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন ও আদালত
    • চাকরির খোঁজ
    • আবহাওয়ার খবর
    • ক্যাম্পাস
    • অন্যরকম খবর
    • দুর্ঘটনা
    • কবি ও কবিতা
    • ফটোগ্যালারী
    • ট্রাভেল
    • ফ্যাশন
    • ধর্ম ও জীবন
    • প্রবাসীর খবর
    • ভাইরাল ভিডিও
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • রন্ধন শৈলী
    • লাইফ স্টাইল
    • শিক্ষাঙ্গন
    • জনমত
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সাক্ষাৎকার
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলা

সোহান ঝড়ে লন্ডভন্ড বরিশাল, যথারীতি টেবিল টপার রংপুর

নিউজ ডেস্ক
Last updated: জানুয়ারি 10, 2025 5:01 পূর্বাহ্ন
নিউজ ডেস্ক 1 বছর ago
Share
SHARE

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেষ ওভারে নুরুল হাসান সোহানের অতিমানবীয় ইনিংসের কল্যাণে ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। জয়ের জন্য শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। সেখান থেকে দলকে জয়ের বন্দরে নোঙর করান সোহান।

ফরচুন বরিশালের কাইল মায়ার্সের করা শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরকে ৩ উইকেটে ম্যাচ জিতিয়েছেন রংপুর অধিনায়ক। ৭ বলে তার ব্যাট থেকে আসে ৩২ রান।

নির্দিষ্ট রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় রংপুর। ৩ বলে ১ রান করে তানভীর ইসলামের বলে স্টাম্পিং হন হেলস। এরপর কিছুটা ধরে খেলেন সাইফ হাসান ও তৌফিক খান তুষার। ৩ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২২ রান করে ফাহিম আশরাফ ক্যাচ তুলে দিলে এই জুটি ভাঙে। ৩৫ বলে ৩৭ রান করেছিলেন তুষার ও সাইফ। তাদের জুটি ভেঙে যাওয়ার পর ২৮ বলে ৩৮ রান করে রিশাদ হোসেনের বলে তার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তুষারও।

তিন উইকেট হারিয়ে ফেলার পর রংপুর কিছুটা চাপে পড়ে যায়। দলকে সেখান থেকে উদ্ধারের চেষ্টা করেন খুশদিল শাহ ও ইফতিখার আহমদ। অনেকটা পথ টেনে নেন তারা।   ৫৩ বলে ৯১ রানের এই জুটি ভাঙেন শাহিন শাহ আফ্রিদি। ৩৬ বলে ৪৮ রান করা ইফতিখার উইকেটের পেছনে ক্যাচ দেন তার বলে। তার বিদায়ের পর নুরুল হাসান সোহানকে নিয়ে শুরু হয় খুশদিলের চেষ্টা।

তিনিও অবশ্য শেষ করতে পারেননি। ২ চার ও ৫ ছক্কায় ২৪ বলে ৪৮ রান করে আউট হন খুশদিল। তার বিদায়ের ওভারে  মাহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনও আউট হন। শেষ ওভারে রংপুরের দরকার হয় ২৬ রান। বেশ কঠিনই মনে হচ্ছিল তখন। তবে কাজটি করে দেখান অধিনায়ক সোহান।

কাইল মায়ার্সের করা শেষ ওভারের প্রথম বলেই হাঁকান ছক্কা। পরের দুটিতে আসে চার। চতুর্থ বলে আবার ছক্কা হাঁকিয়ে পরেরটিতে চার মারেন সোহান। শেষ বলে দরকার হয় স্রেফ ২ রান। কিন্তু ওই বলেও ছক্কা হাঁকান সোহান। ৭ বলের ইনিংসে তিনটি চার ও সমান ছক্কায় ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি। দলকে এনে দেন অবিশ্বাস্য জয়।

এর আগে, টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে বরিশাল। দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন কাইল মায়ার্স। রংপুরের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন আকিফ জাভেদ। ৪ ওভার বল করে মাত্র ১৬ রান খরচায় ১ উইকেট নিয়েছেন তিনি। দলের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিলেও ৩ ওভারে ৪৭ রান খরচ করেছেন কামরুল ইসলাম।

বরিশাল শিবিরে টানা তিন ম্যাচে ব্যর্থ হওয়ার পর চতুর্থ ম্যাচে দ্যুতি ছড়ান নাজমুল হোসেন শান্ত। তার সামনে সুযোগ এসেছিল ফিফটি হাঁকানোর। তবে কাজে লাগাতে পারেননি। ৩০ বলে ৫ চার ও ১ ছক্কার মারে ৪১ রান করে কামরুলের বলে ক্যাচ তুলে দেন তিনি। তার আগে অবশ্য তামিমের সঙ্গে গড়েন ৮১ রানের দারুণ জুটি। শান্তর বিদায়ের পর ক্রিজে স্থায়ী হননি বরিশালের অধিনায়কও। ৩৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪০ রান করে কামরুলের একই ওভারে ক্যাচ তুলে দেন তামিমও।

তৃতীয় উইকেটে নেমে ঝড় তোলেন কাইল মেয়ার্স ও তাওহীদ হৃদয়। তাদের ৫৯ রানের জুটি ভাঙেন আকিফ জাভেদ। ১৮ বলে ১ ছক্কা ও ১ চারের মারে ২৩ রান করে ক্যাচ তুলে দেন হৃদয়। এরপর ক্রিজে নেমে সাইফউদ্দিনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ বলে ২ রানে থামে তার ইনিংস।

তবে চমক দেখান ফাহিম আশরাফ। মেয়ার্সের সঙ্গে জুটি গড়ে চড়াও হন রংপুরের বোলারদের ওপর। শেষ ওভারে রান আউট হওয়ার আগে ৬ বলে ২ ছক্কা ও ১ চারের মারে ২০ রান করেন তিনি। অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে তাণ্ডব চালিয়ে যাওয়া মেয়ার্স ফিফটি তুলে নেন ২৭ বলে। শেষ পর্যন্ত ২৯ বলে ৭ ছক্কা ও ১ চারের মারে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত ১৯৭ রানে শেষ হয় বরিশালের ইনিংস।

উল্লেখ্য, ৬ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষে রংপুর। অপরদিকে এক ম্যাচ কম খেলা বরিশালের অবস্থান ঠিক পরেই।

You Might Also Like

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি!

মোস্তাফিজের ফাইফার, নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

সেল্টা ভিগোকে হারিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করলো বার্সেলোনা

হালান্ডের বজ্রছোঁয়ায় শীর্ষে ম্যানসিটি, শিরোপার দৌড়ে নতুন মোড়

TAGGED:রংপুর
Share This Article
Facebook Twitter Email Print
Previous Article মুন্সীগঞ্জ রাতের আধারে বাড়িতে ঢুকে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ১
Next Article লিভারপুল কিনছেন ইলন মাস্ক
Leave a comment

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ নিউজ টুডেবাংলাদেশ নিউজ টুডে
Follow US
© ২০২৫ , বাংলাদেশ নিউজ টুডে।
  • হোম
  • শীর্ষ সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • আইটি বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চিকিৎসা ও স্বাস্থ্য
  • অন্যান্য
Welcome Back!

Sign in to your account

Lost your password?